লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রশিবির নেতার বাবাকে গুলি করে হত্যা

নিহত নুরুল ইসলাম। ছবি : সংগৃহীত
নিহত নুরুল ইসলাম। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়ায় দুর্বৃত্তদের গুলিতে নুরুল ইসলাম (৫৫) নামে সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন।

বুধবার (১০ ডিসেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে বড়হাতিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চৌধুরী পুকুর পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম বড়হাতিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রমজান আলী সিকদার পাড়ার মৃত আলী আহমদের ছেলে। তিনি পেশায় একজন সিএনজি অটোরিকশাচালক ছিলেন। তার ছেলে শফিকুল ইসলাম ইসলামী ছাত্রশিবিরের বড়হাতিয়া ইউনিয়ন শাখার দায়িত্বে রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে যাত্রী আনতে বের হয়ে গন্তব্যের পথে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় তিনি রাস্তার পাশে পড়ে থাকেন। পরে স্থানীয়রা উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পিঠের বাম পাশে গুলির আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।

নিহতের ছেলে শফিকুল ইসলাম মাসুদ বলেন, ফজরের আজানের আগে গুলির শব্দ শুনেছেন এলাকাবাসী। আমার বাবার শরীর ও অটোরিকশাতে গুলির চিহ্ন রয়েছে।

বড়হাতিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আজিজুল হক জানান, নুরুল ইসলাম একজন ভালো মানুষ ছিলেন। তিনি রাতেও যাত্রী নিয়ে গাড়ি চালাতেন। তার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

এ বিষয়ে লোহাগাড়া থানার ওসি আবদুল জলিল বলেন, গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। মরদেহ থানার হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া চলমান। হত্যাকারীদের শনাক্তে পুলিশ কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

এনসিপির ফল উৎসবে হামলা

১০

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১১

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১২

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৩

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৪

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৫

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৬

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১৭

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

১৮

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

১৯

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

২০
X