কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ০৩:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

পাক সেনাপ্রধান মুনিরকে নিয়ে ভারত-পাকিস্তানের কথার লড়াই

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র সফররত পাক সেনাপ্রধান আসিম মুনিরের মন্তব্য নিয়ে প্রবল বিতর্ক। জবাব দিল ভারত। প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানও। জম্মু-কাশ্মিরের পেহেলগামে জঙ্গি হামলা এবং তার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের পর দুই মাসে দ্বিতীয়বার যুক্তরাষ্ট্র সফরে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির।

ভারতীয় মিডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী, ফ্লোরিডায় শিল্পপতি আদনান আসাদের দেওয়া নৈশভোজে মুনির বলেছেন, আমরা পরমাণু শক্তিধর দেশ। আমাদের যদি মনে হয় আমরা ধ্বংস হয়ে যাচ্ছি, তাহলে অর্ধেক পৃথিবীকে নিয়ে ধ্বংস হবো। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় পরে মুনিরের ভাষণের কিছু অংশ প্রকাশ করে। তবে সেখানে ‘পরমাণু শক্তিধর’ কথাটা নেই।

ভারতের জবাব

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক মাধ্যম এক্স-এ একটি বিবৃতি প্রকাশ করেছেন।

সেখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে সফররত পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের একটি বিবৃতি দেখেছি। পরমাণু শক্তি নিয়ে হইচই করাই হলো পাকিস্তানের চালিকাশক্তি। পাকিস্তানের সেনাপ্রধানের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় নিজেদের সিদ্ধান্তে আসতে পারে। কিন্তু একটি দেশের পারমাণবিক কমান্ড ও কন্ট্রোল নিয়ে যে সংশয় ছিল, তা আরও জোরালো হচ্ছে এবং এই দেশের সেনা সন্ত্রাসবাদীদের সঙ্গে হাতে হাত মিলিয়ে চলে।

বিবৃতিতে বলা হয়েছে, আরও দুঃখজনক বিষয় হলো, বন্ধু তৃতীয় দেশের মাটিতে দাঁড়িয়ে মুনির এই কথা বলেছেন। ভারত ইতোমধ্যেই স্পষ্ট করে দিয়েছে, তারা কোনো পরমাণু-ব্ল্যাকমেইলের কাছে নতিস্বীকার করবে না। ভারত তার জাতীয় স্বার্থ সুরক্ষিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।

পাকিস্তানের প্রতিক্রিয়া

ভারতের এই বিবৃতির পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও সামাজিক মাধ্যম এক্স-এ একটি বিবৃতি প্রকাশ করে।

সেখানে বলা হয়েছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যে অপরিণত মন্তব্য করেছে, তা পাকিস্তান কড়াভাবে খারিজ করে দিচ্ছে। ভারত অপ্রাসঙ্গিকভাবে বিবৃতি ও তথ্য বিকৃত করেছে। ভারত একটা পরমাণু ব্ল্যাকমেইলের ন্যারেটিভ তৈরি করেছে, যা বিভ্রান্তিকর। ভারত ভিত্তিহীন ও অযৌক্তিক অভিযোগ করছে।

বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান দায়িত্বশীল পরমাণু শক্তিধর দেশ এবং তাদের পরমাণু কমান্ড ও কন্ট্রোল অসামরিক সরকারের কাছে আছে। তারা এই বিষয়ে সবসময় শৃঙ্খলা ও সংযম দেখিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, পাকিস্তান সন্ত্রাসবাদবিরোধী যে পদক্ষেপ নিয়েছে, গোটা বিশ্ব তা স্বীকার করেছে। আমাদের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে নিরন্তর লড়াই।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X