কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তান-ভারত যুদ্ধে বিমান বিধ্বস্ত নিয়ে নতুন তথ্য দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারত-পাকিস্তানের পতাকার গ্রাফিক্স। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারত-পাকিস্তানের পতাকার গ্রাফিক্স। ছবি : সংগৃহীত

পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক সামরিক সংঘাত নিয়ে নতুন তথ্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি দাবি করেছেন, সেই সংঘাতে মোট ৮টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল, যদিও এর আগে তিনি বলেছিলেন ৭টি বিমান ধ্বংস হয়েছিল।

ট্রাম্পের দাবি, তার কঠোর অবস্থান ও হুমকির কারণেই শেষ পর্যন্ত দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়। বৃহস্পতিবার (০৬ নভেম্বর) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার রাতে মায়ামিতে আমেরিকান বিজনেস ফোরামে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, আমি গত আট মাসে ৮টি যুদ্ধের অবসান ঘটিয়েছি— এর মধ্যে কসোভো-সার্বিয়া, কঙ্গো-রুয়ান্ডা এবং পাকিস্তান-ভারতের সংঘাতও রয়েছে।

তিনি বলেন, সেই সময় আমি দুই দেশের সঙ্গেই বাণিজ্য চুক্তির বিষয়ে কাজ করছিলাম। হঠাৎ একদিন দেখি খবরের শিরোনাম— ওরা যুদ্ধ শুরু করেছে। ৭টি বিমান ধ্বংস, আরেকটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। অর্থাৎ মোট ৮টি বিমান কার্যত ভূপাতিত।

ট্রাম্প দাবি করেন, যতক্ষণ না ভারত ও পাকিস্তান শান্তিতে সম্মত হয়, ততক্ষণ তিনি তাদের সঙ্গে বাণিজ্যচুক্তি না করার হুমকি দিয়েছিলেন।

তিনি বলেন, আমি বলেছিলাম, যদি যুদ্ধ করো, আমি তোমাদের সঙ্গে কোনো বাণিজ্য করব না। একদিন পরই ফোন পেলাম— তারা শান্তি মেনে নিয়েছে। আমি বললাম, দারুণ! এখন আমরা বাণিজ্য করতে পারি।

এর আগে চলতি বছরের মে মাসে ট্রাম্প বলেছিলেন, ওই সংঘাতে পাঁচ থেকে ৭টি যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছিল। সেপ্টেম্বর মাসে ওয়াশিংটনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রশংসাও করেন তিনি।

গত মাসেও ট্রাম্প একই দাবি পুনর্ব্যক্ত করে বলেন, ওই সংঘাতে সাতটি একেবারে নতুন ও ঝকঝকে যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছিল। তবে ভারতের পক্ষ থেকে ট্রাম্পের দাবি সবসময়ই অস্বীকার করা হয়েছে। নয়াদিল্লির মতে, মে মাসের সেই সংঘাতে যুদ্ধবিরতি হয়েছিল, কিন্তু সেটি যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের ফল নয়।

উল্লেখ্য, মে মাসের চারদিনব্যাপী সংঘাতে দুই দেশই যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ভারী গোলাবর্ষণ চালায়। এতে বহু মানুষ প্রাণ হারায়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ মে যুদ্ধবিরতি হয়। পাকিস্তানের দাবি, তারা ভারতের ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার একটি ছিল ফরাসি তৈরি রাফাল ফাইটার জেট। ভারত কিছু ক্ষয়ক্ষতি স্বীকার করলেও ৬টি বিমান হারানোর কথা অস্বীকার করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনস্টাগ্রামে ছবি উধাও, জাতীয় দলের পর এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১০

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১১

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১২

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৩

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

১৪

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

১৫

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

১৭

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

১৮

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

১৯

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

২০
X