কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০৪:০৫ পিএম
অনলাইন সংস্করণ

কাশ্মীরে ফিরল ১৫০ বছরের পুরোনো ঐতিহ্য

কাশ্মীরের একটি এলাকা। ছবি : সংগৃহীত
কাশ্মীরের একটি এলাকা। ছবি : সংগৃহীত

জম্মু ও কাশ্মীরের ১৫০ বছরের পুরোনো ঐতিহ্য ‘দরবার মুভ’ চার বছর পর আবারও ফিরে এসেছে। সপ্তাহান্তে শত শত সরকারি কর্মচারী ও নথিপত্র বহনকারী অসংখ্য বাসের কনভয় শ্রীনগর থেকে জম্মুতে পৌঁছেছে, ঐতিহ্যের আনুষ্ঠানিক পুনরুজ্জীবনের অংশ হিসেবে।

সোমবার থেকে (৩ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে শুরু হবে দ্বি-বার্ষিক রাজধানী পরিবর্তনের এ প্রথা। এর অংশ হিসেবে গ্রীষ্মে শ্রীনগর ও শীতে জম্মু হবে প্রশাসনিক রাজধানী। রোববার (০২ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার জম্মুতে খুলছে রাজ্য সরকারের সর্বোচ্চ কার্যালয় ‘সিভিল সেক্রেটারিয়েট’। এদিনই মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জম্মুতে গিয়ে দপ্তরের উদ্বোধন করবেন। তিনি বলেন, দরবার মুভ বন্ধ করা ছিল জম্মুর মানুষের প্রতি অবিচার এবং তা রাজ্যের আঞ্চলিক ভারসাম্য নষ্ট করেছিল। আজ আমি সেই অবিচার দূর করেছি।

ঐতিহ্যবাহী এই প্রথাটি ১৮৭২ সালে মহারাজা গুলাব সিং শুরু করেন। এর লক্ষ্য ছিল দুই অঞ্চলের মানুষকে প্রশাসনিক সুযোগ-সুবিধা সমানভাবে দেওয়া।

২০২১ সালে তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা খরচ বাঁচানোর অজুহাতে ‘দরবার মুভ’ বন্ধ করে দেন। তার দাবি ছিল, এই প্রথা বাতিল করলে প্রতিবছর প্রায় ২০০ কোটি টাকা সাশ্রয় হবে।

তবে সিদ্ধান্তের ফলে জম্মুর অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় ব্যবসায়ীরা জানান, দরবার মুভ বন্ধের পর জম্মুতে ব্যবসায়িক ক্ষতি মারাত্মকভাবে বেড়ে যায়। ২০২২ সালে জম্মু চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ঐতিহ্য পুনরুদ্ধারের দাবিতে আন্দোলন শুরু করে। ব্যবসায়ী ও রাজনৈতিক সংগঠনগুলো একমত, ‘দরবার মুভ’ শুধু জীবিকার উৎস নয়, এটি জম্মু ও কাশ্মীরের সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X