কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৫, ০২:৪৮ পিএম
আপডেট : ১০ মে ২০২৫, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ

দুদেশের উদ্দেশে যে বার্তা দিল চীন

পাকিস্তান, চীন ও ভারতের পতাকা। ছবি : সংগৃহীত
পাকিস্তান, চীন ও ভারতের পতাকা। ছবি : সংগৃহীত

ভারত ও পাকিস্তানকে সংঘাত না বাড়িয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এ তথ্য জানায়। পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশ দুটির উত্তেজনা পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে গড়াতে থাকায় এ আহ্বান জানালো চীন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবৃতিতে বলেন, ‘আমরা ভারত ও পাকিস্তানকে জোরালোভাবে আহ্বান জানাচ্ছি যেন তারা শান্তি ও স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেয়। শান্ত ও সংযত থাকে এবং শান্তিপূর্ণ উপায়ে রাজনৈতিক সমাধানের পথে ফিরে আসে। তারা যেন এমন কোনো পদক্ষেপ না নেয় যাতে উত্তেজনা আরও বেড়ে যায়।’

পাকিস্তানের চালানো সাম্প্রতিক হামলাকে সরাসরি আগ্রাসন বলে আখ্যায়িত করেছে ভারতীয় সেনাবাহিনী। হামলার পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন এবং অসংখ্য মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আলজাজিরার নয়া দিল্লি প্রতিবেদক উম্মে কুলসুম শরীফ জানিয়েছেন, ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে, পাকিস্তান ড্রোন ও অন্যান্য গোলাবারুদ ব্যবহার করে হামলা চালিয়েছে এবং সেনাবাহিনী সেসব ড্রোন শনাক্ত করে ধ্বংস করেছে।

তিনি বলেন, এটি ছিল প্রাথমিক প্রতিক্রিয়া, তবে সীমান্ত এলাকাজুড়ে জোরালো বিস্ফোরণ ও ভারী গোলাগুলির আওয়াজ শোনা যাচ্ছে, আর এ বিষয়ে বিস্তারিত বিবৃতি শিগগিরই দেওয়া হবে বলে জানা গেছে।

ভারতের দাবি, এই হামলাগুলোর শুরু থেকে এখন পর্যন্ত ২২ জন প্রাণ হারিয়েছেন এবং ডজনখানেক মানুষ আহত হয়েছেন। তবে শুধু প্রাণহানিই নয়, জীবিকা হারানোর ঘটনাও ঘটছে, কারণ সীমান্তবর্তী গ্রামগুলো থেকে হাজার হাজার মানুষকে নিরাপত্তার কারণে সরিয়ে নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১০

মমতাজের জামিন বহাল

১১

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১২

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১৩

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

১৪

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

১৫

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

১৬

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

১৭

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

১৮

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

১৯

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

২০
X