কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ মে ২০২৫, ১১:৩৭ এএম
অনলাইন সংস্করণ

ভারত-পাকিস্তানকে নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন

জে-১০ সি যুদ্ধবিমান ছবি : সংগৃহীত
জে-১০ সি যুদ্ধবিমান ছবি : সংগৃহীত

ভারতকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে বিবেচনা করে পাকিস্তান। এ কারণে দেশটি পরমাণু অস্ত্র ও সামরিক শক্তির আধুনিকীকরণে জোর দিচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির (ডিআইএ) সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান তার পরমাণু অস্ত্রাগার আধুনিক করছে এবং নিয়ন্ত্রণ ব্যবস্থাও বজায় রাখছে। পাশাপাশি বিদেশি উৎস থেকে ব্যাপক বিধ্বংসী অস্ত্রের উপাদান সংগ্রহ করছে বলেও জানানো হয়।

সম্প্রতি ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ে। এ প্রেক্ষাপটেই এমন মন্তব্য এসেছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে।

ডিআইএ আশঙ্কা করছে, ভবিষ্যতেও পাকিস্তানের সীমান্ত অঞ্চলে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে এবং পরমাণু শক্তি উন্নয়নে তা অগ্রাধিকার পাবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, পাকিস্তান চীনের সামরিক ও অর্থনৈতিক সহায়তার ওপর নির্ভরশীল। দুই দেশের বাহিনী প্রতি বছর যৌথ মহড়াও পরিচালনা করে। তবে চায়না-পাকিস্তান ইকোনমিক করিডোর (সিপিইসি) প্রকল্পে সন্ত্রাসী হামলার কারণে কিছু ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে।

এছাড়া চীনও সামরিকভাবে বিস্তৃতি বাড়াতে কাজ করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দক্ষিণ-পূর্ব ও পূর্ব এশিয়ার দেশগুলোসহ বাংলাদেশেও চীনের সামরিক উপস্থিতির পরিকল্পনার কথাও উঠে এসেছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১০

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১১

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৩

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৪

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৫

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৬

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৭

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৮

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৯

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

২০
X