কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মে ২০২৫, ১০:৫১ এএম
অনলাইন সংস্করণ

‘আমরা ফজরের নামাজের পর হামলার প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু...

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ছবি : সংগৃহীত
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ছবি : সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, ভারত ৯ মে রাতেই ব্রহ্মোস মিসাইল ছুড়ে পাকিস্তানের বিভিন্ন স্থানে হামলা চালায়। এতে পাকিস্তানের সেনাবাহিনী সম্পূর্ণ অপ্রস্তুত ছিল। পাকিস্তানি সেনাবাহিনী ফজরের নামাজের পর পাল্টা আঘাতের প্রস্তুতি নিচ্ছিল। খবর এনডিটিভির।

আজারবাইজানে এক বক্তব্যে শেহবাজ বলেন,

আমরা ৯ মে রাতে সিদ্ধান্ত নিয়েছিলাম, ভারতের আগ্রাসনের জবাব দিতেই হবে। আমাদের সেনাবাহিনী ভোর ৪টা ৩০ মিনিটে প্রস্তুত ছিল। কিন্তু তার আগেই ভারত ব্রহ্মোস মিসাইল ছুড়ে এবং বিভিন্ন প্রদেশসহ রাওয়ালপিন্ডি বিমানবন্দরেও আঘাত হানে।

এই হামলার নাম ছিল অপারেশন সিঁদুর। ২২ এপ্রিলের পহেলগামে সন্ত্রাসী হামলার ২৬ জন নিহতের প্রতিশোধে এ হামলা চালানো হয়। ভারত দাবি করেছে, এতে জইশ-ই-মোহাম্মদ, লস্কর-ই-তইবা ও হিজবুল মুজাহিদিনের অন্তত ১০০ জঙ্গি নিহত হয়।

ভারত নয়টি জঙ্গি ঘাঁটিতে হামলা চালায়। এরমধ্যে চারটি পাকিস্তানে (ভাওয়ালপুর, মুরিদকে, সারজাল, মেহমুনা জোয়া) ও পাঁচটি পাক-অধিকৃত কাশ্মীরে (সাওয়াই নালা, সৈয়দনা বিলাল, গুলপুর, বারনালা, আব্বাস)।

পাল্টা হিসেবে পাকিস্তান ভারতের বেসামরিক এলাকায় ড্রোন হামলা চালায়। জবাবে ভারত পাকিস্তানের ভেতরে রাডার, গোলাবারুদ ঘাঁটি ও কমান্ড সেন্টারে টার্গেটেড হামলা চালায় (রাফিকি, চাকলালা, রহিম ইয়ার খান, সুক্কুর, শিয়ালকোট ইত্যাদি)।

১০ মে উভয় দেশ স্থল, আকাশ ও সমুদ্রে সব ধরনের হামলা বন্ধে একমত হয়। তবে কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তান তা ভঙ্গ করে। পরে ভারত জানায়, যুদ্ধবিরতি থাকবে ‘অনির্দিষ্টকালের জন্য’।

সম্প্রতি পাক প্রধানমন্ত্রী বলেন, কাশ্মীর, পানি ও বাণিজ্য নিয়ে আলোচনায় আগ্রহী আমরা। তবে ভারতের সাফ জবাব, সন্ত্রাস বন্ধ না হলে কোনো আলোচনা নয়।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রন্ধীর জয়সওয়াল বলেন, যতক্ষণ না পাকিস্তান সন্ত্রাসে পৃষ্ঠপোষকতা পুরোপুরি বন্ধ করছে, ততদিন কোনো আলোচনা হবে না। পাক-অধিকৃত কাশ্মীর ফিরিয়ে না দিলে কাশ্মীর ইস্যুতেও কথা হবে না।

তিনি আরও জানান, পাকিস্তান সন্ত্রাসবাদের পথ ছেড়ে না আসা পর্যন্ত সিন্দু পানি চুক্তিও স্থগিত থাকবে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X