সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ১১:১১ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১১:২০ পিএম
অনলাইন সংস্করণ

ভারত সিরিজ স্থগিত, আগস্টের সূচি পূরণে নতুন দল খুঁজছে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট দল । ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল । ছবি: সংগৃহীত

আগস্টে বাংলাদেশের ঘরের মাঠে ভারত সিরিজ হওয়ার কথা থাকলেও তা আপাতত স্থগিত হয়ে গেছে। ফলে হঠাৎ করেই জাতীয় দলের সূচিতে বড় ফাঁকা তৈরি হয়েছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বসে নেই—এই সময়টা কাজে লাগাতে এখন নতুন প্রতিপক্ষ খুঁজছে তারা। প্রয়োজনে দেশের বাইরেও খেলার আয়োজন করতে চায় বোর্ড।

বুধবার (১৬ জুলাই) মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন বললেন, ‘আগে আমাদের পরিকল্পনা ছিল, আগস্টে জাতীয় দল ‘এ’ দলের সঙ্গে কিছু অভ্যন্তরীণ ম্যাচ খেলবে। এবার সেই পরিকল্পনার সঙ্গে নতুন করে ভাবছি বাইরের কোনো দলের সঙ্গেও খেলা যায় কি না, অথবা স্বল্প সময়ের কোনো বিদেশ সফর করা যায় কি না।’

ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে প্রস্তুত ছিল বিসিবি। কিন্তু অনিবার্য কারণে সিরিজটি স্থগিত হওয়ায় আগস্টের মাঝামাঝি সময় থেকে পুরো মাসটা এখন ফাঁকা পড়ে গেছে। এর মধ্যেই পাকিস্তান সিরিজ চলবে জুলাইয়ের শেষ সপ্তাহে। তারপরই এশিয়া কাপ (সেপ্টেম্বর)।

এই ব্যস্ত সূচির মধ্যে ক্রিকেটারদের ছন্দ হারিয়ে না ফেলতে চায় বিসিবি। তাই জাতীয় দলকে মাঠে রাখার বিকল্প ভাবনা হিসেবে বিদেশ সফর কিংবা প্রস্তুতি ম্যাচ আয়োজনের চেষ্টা চলছে।

‘কোনো সুযোগ না থাকলে অন্তত আমরা অভ্যন্তরীণ ম্যাচ খেলব,’ বলেন নাজমুল। এর আগে ২০২৩ সালে বিশ্বকাপের আগে এমন অভ্যন্তরীণ ম্যাচেই প্রস্তুতি নিয়েছিল বাংলাদেশ দল।

এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে দল গঠনের কাজেও বাড়তি সতর্ক বিসিবি। নাজমুল জানিয়ে দিয়েছেন, ‘আমরা একটা পরিপূর্ণ দল চাই এশিয়া কাপের আগে। খুব বেশি পরিবর্তনের পক্ষে আমরা না। যতটা সম্ভব ধারাবাহিকতা রাখতে চাই। যাতে বিশ্বকাপে গিয়েও প্রস্তুতির ঘাটতি না থাকে।’

টি-টোয়েন্টি সিরিজের জন্য ভালো উইকেট তৈরির পরিকল্পনা থাকলেও টানা বৃষ্টির কারণে মাঠে কাভার পড়েই থাকছে। ফলে কতটা মানসম্পন্ন উইকেট পাওয়া যাবে, তা নিয়েও সংশয় রয়েছে।

সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপ—এই দুই টুর্নামেন্টের আগে দলকে ম্যাচ ফিট এবং স্থির রাখাই এখন বিসিবির প্রধান লক্ষ্য। ভারতের সিরিজ না হলেও আগস্ট ফাঁকা থাকবে না, এমনটাই আশা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

১০

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

১১

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

১২

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১৩

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

১৪

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

১৫

টুথপেস্টের টিউবে নিচের রঙিন দাগ কেন থাকে?

১৬

গুনে গুনে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৭

ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারী, যুবক গ্রেপ্তার

১৮

পদ্মার প্রবল স্রোতে ভেসে গেলেন গৃহবধূ, আধা কিলোমিটার দূরে মিলল লাশ

১৯

বরিশালে বাড়ছেই ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০

২০
X