কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ১০:০০ এএম
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১০:৩৫ এএম
অনলাইন সংস্করণ

চুরি করতে গিয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

সিসি ক্যামেরায় ধরা পড়া মুখোশ পরা এক দুর্বৃত্ত। ছবি : সংগৃহীত
সিসি ক্যামেরায় ধরা পড়া মুখোশ পরা এক দুর্বৃত্ত। ছবি : সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় চুরি করতে গিয়ে এক পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চকরিয়া থানায় একটি মামলা হয়েছে। সোমবার (১৪ জুলাই) গভীর রাতে চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই পুলিশ সদস্যের স্ত্রী ও ছোট দুই শিশুসন্তান নিয়ে বাসায় অবস্থান করছিলেন। রাত ৩টার দিকে এক অজ্ঞাত যুবক ধারালো দা ও টর্চলাইট নিয়ে রান্নাঘরের জানালা দিয়ে বাসায় ঢুকে পড়ে। বাসায় ঢুকেই সে প্রথমে ভয়ভীতি দেখিয়ে কনস্টেবলের স্ত্রীর ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও কিছু টাকা ছিনিয়ে নেয়। এরপর রান্নাঘরে নিয়ে তাকে ধর্ষণ করে।

আরও জানা গেছে, ঘটনার সময় ঘরে থাকা তার দুই শিশুসন্তান আতঙ্কে কেঁদে ওঠে। চিৎকার ও কান্নাকাটি শুনে পাশের ভাড়াটিয়ারা ছুটে এসে বিষয়টি জানতে পারেন। পরে পুলিশ সদস্য নিজ কর্মস্থল থেকে ফিরে স্ত্রীকে নিয়ে থানায় যান এবং পরদিন সকালে চকরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, চুরি এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা করেন।

চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পরপরই তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১০

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১১

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১২

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৩

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৪

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৫

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১৬

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১৭

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৮

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১৯

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

২০
X