চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ১১:৩০ পিএম
অনলাইন সংস্করণ

একটি গোষ্ঠী ধারাবাহিকভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে : টিটু

বিক্ষোভ মিছিলের আয়োজন করে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল। ছবি : কালবেলা
বিক্ষোভ মিছিলের আয়োজন করে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল। ছবি : কালবেলা

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম টিটু বলেছেন, তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি গোষ্ঠী ধারাবাহিক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

ষড়যন্ত্রকারীদের উদ্দেশে তিনি বলেন, দেশের মানুষের সামনে আপনাদের মুখোশ উন্মোচিত হয়ে গেছে। ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা সফল হবে না।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৪টায় কেন্দ্র ঘোষিত চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম নগরীর কর্ণফুলী উপজেলার ক্রসিং থেকে বের হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে শিকলবাহা কলেজ বাজার এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এ মিছিল শেষ হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুর আলম তালুকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব জমির উদ্দিন চৌধুরী মানিকের সঞ্চালনায় বিক্ষোভ ও সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

এসময় টিটু সতর্ক করে বলেন, আমরা সতর্ক করে দিচ্ছি, আগামীতে যদি এ ধরনের অস্থিতিশীল কোনো ঘটনা ইস্যু করা হয়, মব ক্রিয়েট করা হয়, তারেক রহমানের চরিত্র হননের দুঃসাহস করা হয়, পরিণতি ভালো হবে না।

তিনি আরও বলেন, মিটফোর্ড হাসপাতালে প্রকাশ্যে যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে, তা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রমাণ। অবিলম্বে এ হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হায়দার চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর, মাসুদ শিকদার, মতিউর রহমান রাসেল, হায়দার হিরু, মুরাদুল আলম, সাদ্দাম হোসেন, তৌহিদুল ইসলাম, নিজাম উদ্দিন, চন্দনাইশ উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোনায়েম খান চৌধুরী, কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ফারুক, বোয়ালখালী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী মানিক, বাঁশখালী উপজেলার স্বোচ্ছাসেবক দলের আহ্বায়ক হেফাজ উদ্দিন চৌধুরীসহ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১১

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১২

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৪

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৫

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৬

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৭

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৮

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৯

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

২০
X