বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ০১:১৪ এএম
আপডেট : ১৭ জুলাই ২০২৫, ০১:৩৯ এএম
অনলাইন সংস্করণ
রিউমর স্ক্যানার

পুরোনো ভিডিওকে গোপালগঞ্জের বলে প্রচার করলেন জয়

ছড়িয়ে পড়া ভিডিওর ফ্যাক্টচেক। ছবি : সংগৃহীত
ছড়িয়ে পড়া ভিডিওর ফ্যাক্টচেক। ছবি : সংগৃহীত

গোপালগঞ্জে পুলিশ কর্তৃক হত্যার পর গাড়িতে উঠানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পদত্যাগ করে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় দৃশ্য শেয়ার করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা দৃশ্যটির ফ্যাক্টচেক করেছে রিউমর স্ক্যানার।

বুধবার (১৬ জুলাই) এ দৃশ্যটির ফ্যাক্টচেক প্রকাশ করা হয়।

রিউমর স্ক্যানার জানিয়েছে, জনতা কর্তৃক ছিনতাইয়ের অভিযোগে ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে মুমূর্ষ অবস্থায় পুলিশের কাছে হস্তান্তরের একটি পুরোনো ভিডিও ছড়িয়ে পড়েছে। এ ঘটনাকে আজ গোপালগঞ্জে পুলিশ কর্তৃক হত্যার পর গাড়িতে উঠানোর দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া ক্যাটল ক্লাব নামের একটি পেজে জয়ের শেয়ার করা ভিডিওটি গত ৪ জুন প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, ভাদুঘর বাস স্ট্যান্ড গরুর বাজারে এক সিন্তাকারীকে ধরে গণধোলাই দেওয়া হয়েছে এবং পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে রিউমর স্ক্যানারের এ পোস্টে নেটিজেনরা নানা নেতিবাচক মন্তব্য করেছেন। অনেকে বিভিন্নভাবে সজীব ওয়াজেদ জয়কে উপহাসও করেছেন।

উল্লেখ্য, দেশব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি অংশ হিসেবে ১৬ জুলাই গোপালগঞ্জ পদযাত্রা করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় সড়ক অবরোধ করে কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ সময় পুলিশ বাধা দিতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও সেনাবাহিনীকে রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়তে দেখা গেছে।

এ সময় নেতাকর্মীদের গাড়িবহর লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এ সময় পুলিশ ও সেনাবাহিনীকে এনসিপি নেতাদের নিয়ে পিছু হটতে দেখা গেছে।

১ জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছে দলটি। মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আজ গোপালগঞ্জে পদযাত্রা করছে দলটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X