দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ০২:৩৪ এএম
আপডেট : ১৭ জুলাই ২০২৫, ০৫:৪৮ এএম
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জের ঘটনায় ফেসবুকে ‘উপহাস’, এএসপি প্রত্যাহার

দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়। ছবি : কালবেলা
দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়। ছবি : কালবেলা

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা হয়েছে। এ সময় সেখান থেকে কেন্দ্রীয় নেতাদের সেনাবাহিনীর এপিসিতে (আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার) করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে উপহাস করায় পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ট্রাফিক মুশফিকুর রহমানকে বরখাস্ত করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) তাকে বরখাস্ত করা হয়। এর আগে এএসপিকে প্রত্যাহার ও গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বুধবার দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের প্রধান ফটকের সামনে এই বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। আন্দোলনে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক একরামুল ইসলাম আবির।

আবির জানান, গোপালগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার ঘটনার পর এসপি মুশফিকুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য ও বিভিন্ন হাস্যরসাত্মক পোস্ট করেছেন। এসব পোস্টের মাধ্যমে তিনি আন্দোলনকারীদের অপমান ও উপহাস করেন। এই ঘটনার প্রতিবাদে দিনাজপুরে এসপি মুশফিকুর রহমানের প্রত্যাহার ও গ্রেপ্তারের দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা।

দিনাজপুরের পুলিশ সুপার মারুফ হোসেন মারুফ আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানান, অভিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমানকে ইতোমধ্যেই প্রত্যাহার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১০

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১১

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১২

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৩

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৪

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৫

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৬

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১৭

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১৮

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১৯

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

২০
X