স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ১১:২৮ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

সিরিজ জয়ের পর যা বললেন লিটন

লিটন দাস। ছবি : সংগৃহীত
লিটন দাস। ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কার মাটিতে এক রোমাঞ্চকর সিরিজ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেওয়ার পথে নেতৃত্বে ছিলেন লিটন দাস, যিনি ব্যাট হাতে ঝলক দেখিয়ে হয়েছেন সিরিজসেরা। ৩ ম্যাচে ১১৪ রান করে লিটন এবার শুধু রানই করেননি, নেতৃত্বেও ছড়িয়েছেন আত্মবিশ্বাস আর স্থিরতা।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে লিটন দাসের কণ্ঠে ঝরল আত্মতৃপ্তি ও আশাবাদ, ‘আমাদের দল যেভাবে খেলেছে, আমি খুবই খুশি। ছেলেরা তাদের চরিত্র দেখিয়েছে, বিশেষ করে প্রথম ম্যাচে যেভাবে বাজে খেলেছিলাম, তার পর থেকে যে ঘুরে দাঁড়ানো—তা দারুণ।’

লিটনের চোখে এই জয় শুধু একটি সিরিজ জেতা নয়, বরং ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাসের বড় জ্বালানি। তার ভাষায়, ‘আমি মনে করি, এটা বাংলাদেশের জন্য অনেক বড় অর্জন। এই জয় আমাদের ক্রিকেটে এবং নতুন প্রজন্মে সাহস যোগাবে। আমাদের অনেক বড় স্বপ্ন আছে, এই সাফল্য সেই স্বপ্নে পৌঁছাতে সাহায্য করবে।’

তৃতীয় টি-টোয়েন্টির আগে একাদশে ছিল বড় এক পরিবর্তন। অভিজ্ঞ মেহেদী হাসান মিরাজকে বসিয়ে সুযোগ দেওয়া হয় মেহেদী হাসানকে, যিনি বল হাতে ৪ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। সিদ্ধান্ত নিয়ে লিটন বললেন, ‘আমি বিশ্বাস করতাম, এই উইকেট মেহেদীর জন্য উপযোগী। সে জন্যই তাকে খেলানো হয়। এর মানে এই নয় যে মিরাজ খারাপ খেলোয়াড়, এটা ছিল কেবল কন্ডিশন বিবেচনায় নেওয়া সিদ্ধান্ত।’

সিরিজে ব্যাট হাতে ৩ ইনিংসে যথাক্রমে ৬, ৭৬ ও ৩২ রানের ইনিংস খেলেন লিটন। কিন্তু সংখ্যার বাইরেও ম্যাচে ম্যাচে তার দিকনির্দেশনা, পরিস্থিতি অনুযায়ী বোলিং পরিবর্তন এবং ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দেওয়া—সব মিলিয়ে যেন নেতৃত্বে আরেক ধাপে উঠলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১০

শোকেরও ছুটি নেই

১১

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১২

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৩

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৪

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৫

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১৬

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৭

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৮

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১৯

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

২০
X