কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ১০:৩২ এএম
আপডেট : ০৩ জুন ২০২৫, ১১:০০ এএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে জেল থেকে পালাল দুই শতাধিক কয়েদি

করাচির মালির জেল। ছবি: সংগৃহীত
করাচির মালির জেল। ছবি: সংগৃহীত

পাকিস্তানের করাচির একটি জেল থেকে দুই শতাধিক কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। জেল কর্তৃপক্ষ বলছে, সোমবার করাচিতে ভূমিকম্পের সময় কয়েদিদের অস্থায়ীভাবে তাদের ব্যারাক থেকে বাইরে আনা হয়েছিল নিরাপত্তার জন্য। তখন বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এর মধ্যেই কয়েদিরা জেলের গেট ভেঙে পালিয়ে যায়। খবর জিও নিউজের।

মালির জেলের পরিচালক জানান, ভূমিকম্পের সময় নিরাপত্তার স্বার্থে সার্কেল ৪ ও ৫-এর বন্দিদের বাইরে আনা হয়েছিল। সে সময় প্রায় ৬০০ বন্দি বাইরে অবস্থান করছিলেন। এই বিশৃঙ্খলার সুযোগে ২১৬ জন পালিয়ে যায়। তাদের মধ্যে এখন পর্যন্ত ৮০ জনের বেশি বন্দিকে পুনরায় আটক করা হয়েছে এবং বাকিদের ধরতে অভিযান চলছে।

সিন্ধ প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়া-উল-হাসান লাঞ্জার বলেন, “এটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় জেল ভাঙার ঘটনা।” তিনি জানান, ৭০০ থেকে ১,০০০ বন্দি প্রধান ফটকের কাছে জমায়েত হয়েছিল, এবং প্রায় ১০০ বন্দি ফটক ভেঙে পালিয়ে যায়।

তিনি আরও জানান, পালিয়ে যাওয়া বন্দিদের শনাক্ত করা হয়েছে এবং তাদের বাড়ি ও আশপাশের এলাকায় টার্গেট অভিযান চলছে। তদন্তে কোনো অবহেলা বা জড়িত কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সিন্ধ পুলিশের মহাপরিদর্শক গুলাম নবি মেমন বলেন, মালির জেলে অনেক মাদক সংশ্লিষ্ট এবং মানসিকভাবে অস্থির বন্দি রয়েছেন, যাদের পুনরায় খুঁজে পাওয়া সহজ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, “এই পালানো পূর্বপরিকল্পিত ছিল না, তবে একটি উচ্চপর্যায়ের তদন্ত চলবে।”

জানা গেছে, এই ঘটনায় তিনজন ফ্রন্টিয়ার কর্পস সদস্য, একজন জেল স্টাফ আহত হয়েছেন এবং একজন বন্দির মৃত্যু হয়েছে। পুলিশ, রেঞ্জার্স, ফ্রন্টিয়ার কর্পস, এসএসইউ এবং র‌্যাপিড রেসপন্স ফোর্স যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে।

জেল সূত্র জানায়, মালির জেলে ঘটনার সময় মোট ৬,০২২ জন বন্দি ছিল এবং পলাতক বন্দিদের বিরুদ্ধে আইনি মামলা করা হবে।

একজন পুনরায় আটককৃত বন্দি সিরাজ বলেন, “ভূমিকম্পের সময় সবাই ভয় পেয়ে গেট ভাঙতে শুরু করে। আমি অস্ত্র মামলায় আটক ছিলাম, পালিয়ে গিয়েছিলাম, পরে আবার ধরা পড়ি।”

সর্বশেষ তথ্য অনুযায়ী, এখনো ১৩৫ জনের বেশি বন্দি পলাতক রয়েছে। পুরো ঘটনা ঘিরে তীব্র নিরাপত্তা ও রাজনৈতিক আলোচনার সৃষ্টি হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানিতে ভেঙে পড়লো উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ, জবাব না দিলে লাইসেন্স বাতিল

ভৈরবে রেলপথ অবরোধ, ৫ ট্রেন আটকা

৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন, শনিবার থেকে কর্মবিরতির হুঁশিয়ারি

সিএন্ডএফ ভবনেই মিলবে চসিকের ট্রেড লাইসেন্স, বুথ স্থাপনের নির্দেশ মেয়রের

নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

নানার বাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ, খালে মিলল মরদেহ

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, একাধিক বাড়িঘরে আগুন

কারাগারে আইভীকে গান শোনাতেন মমতাজ, যে গান না গাইতে অনুরোধ

পাকিস্তানের সিরিজ জয়

১০

ইউক্রেন ছাড় দিলে সমঝোতায় প্রস্তুত রাশিয়া : পুতিন

১১

ডাচদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শেষ বাংলাদেশের

১২

আফগানিস্তানকেও রুখে দিল বাংলাদেশ

১৩

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ হারালেন বাংলাদেশি নাগরিক

১৪

পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধানের পদত্যাগ

১৫

যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন নির্যাতিত নেতা সাজিদ হাসান বাবু

১৬

মার্কিন নিষেধাজ্ঞার তথ্য পেয়ে চুক্তি ও ঋণপত্র বাতিল, ফেরত যাচ্ছে ‘এমটি মেমেই’

১৭

ছবি প্রকাশ করলেন রাশেদ খান / সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের

১৮

বজ্রপাতে সারা দেশে প্রাণ গেল ১২ জনের

১৯

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

২০
X