কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

নতুন করিডোর প্রকল্প শুরু করতে চায় চীন-পাকিস্তান

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ছবি : সংগৃহীত
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ছবি : সংগৃহীত

চায়না-পাকিস্তান ইকোনমিক করিডোর (সিপিইসি) প্রকল্পের আওতায় নতুন অর্থনৈতিক সহযোগিতা এবং বিনিয়োগ সম্প্রসারণে সম্মত হয়েছে চীন ও পাকিস্তান।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে ইসলামাবাদে এক বৈঠক করেন। পাকিস্তান সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠকে নতুন প্রকল্প চালু করার বিষয়ে আলোচনা হয়েছে। তবে প্রকল্পগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরই) একটি গুরুত্বপূর্ণ অংশ এই চায়না-পাকিস্তান ইকোনমিক করিডোর, যা সড়ক, রেলপথ, বিদ্যুৎকেন্দ্র ও বন্দর নির্মাণের মাধ্যমে বিশ্বের বিভিন্ন অঞ্চলের সঙ্গে চীনের সম্পর্ক আরও গভীর করেছে।

চীন ইতোমধ্যে পাকিস্তানে বিপুল পরিমাণ বিনিয়োগ করেছে, যার মাধ্যমে পাকিস্তানের আরব সাগরের গদর বন্দরের সঙ্গে চীনের শিনজিয়াং প্রদেশ যুক্ত হয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে সেখানে কিছু চীনা নাগরিক বিদ্রোহীদের হামলার শিকার হয়েছেন।

পাকিস্তান সরকারের বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প এবং কৃষি খাতে সহযোগিতা আরও বাড়ানোর কথা বলা হয়েছে। পাশাপাশি, চীনের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান প্রতিশ্রুতি দিয়েছে। বিশেষ করে বেলুচিস্তান এবং অন্যান্য অঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের হামলা বেড়ে যাওয়ার পর।

চীন দীর্ঘদিন ধরে পাকিস্তানের প্রধান মিত্র এবং ঋণদাতা হিসেবে ভূমিকা পালন করছে। এর আগে ওয়াং ই এবং ইসহাক দার আফগানিস্তানের তালেবান শাসকদের সঙ্গে কাবুলে ত্রিপক্ষীয় সংলাপে মিলিত হন। তারও আগে, ওয়াং ই ভারত সফর করেন, যেখানে দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনে আলোচনা হয়।

কালবেলা/পিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১০

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১১

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১২

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৩

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৪

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৫

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৭

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৮

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১৯

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

২০
X