বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ক্যানসারের চতুর্থ পর্যায়ে অভিনেত্রী তন্নিষ্ঠা

তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়। ছবি : সংগৃহীত
তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়। ছবি : সংগৃহীত

বলিউড এবং আন্তর্জাতিক পর্দায় সমানভাবে পরিচিত বাঙালি অভিনেত্রী তন্নিষ্ঠা চট্টোপাধ্যায় ক্যানসারের চতুর্থ পর্যায়ে আক্রান্ত। মাত্র ৪৪ বছর বয়সে এমন কঠিন লড়াই শুরু করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সাহসী ব্যক্তিত্বের জন্যও পরিচিত এই শিল্পী জানিয়েছেন, গত আট মাস আগে তার শরীরে এক বিশেষ ধরনের ক্যানসার ধরা পড়ে। ধীরে ধীরে টিউমারের মাধ্যমে শরীরের সীমিত কিছু অংশে ছড়িয়ে পড়েছে রোগটি।

ভারতীয় গণমাধ্যমে তন্নিষ্ঠা বলেন, গত কয়েক মাস চরাই-উতরাইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে মুণ্ডিত মস্তিষ্কের একটি ছবি শেয়ার করেন তিনি। ক্যাপশনে লিখেন ‘এর চেয়ে খারাপ কিছু হতে পারে না। আমার ৭০ বছরের মা আর ৯ বছরের কন্যা পুরোপুরি আমার উপর নির্ভরশীল। কিন্তু এই অন্ধকার সময়েই আমি সবচেয়ে বেশি ভালবাসা পেয়েছি।’

অভিনেত্রীর বাবা ক্যানসারে মারা গিয়েছিলেন। তাই এ রোগ তার কাছে একেবারেই নতুন নয়। তবে তন্নিষ্ঠার মতে, তিনি সব সময় স্বাস্থ্যকর জীবনযাপন করেছেন। তবুও ক্যানসার কীভাবে জীবনে আঘাত হানে, তা আগে থেকে বুঝে ওঠা যায় না।

শারীরিক যন্ত্রণার পাশাপাশি জীবনবিমা ও স্বাস্থ্যবিমা নিয়ে দৌড়ঝাঁপ করতে হয়েছে তাকে। তবে এসব কিছুর মাঝেও বন্ধুদের সহায়তা তার ভরসার জায়গা হয়ে উঠেছে। তন্নিষ্ঠা বলেন ‘আমি অসাধারণ কিছু বন্ধু পেয়েছি। আর রয়েছে আমার পরিবার, যারা আমাকে কখনও একা থাকতে দেয়নি। তাই এখনও হাসতে পারছি।’

‘দিয়া মির্জা’, ‘কঙ্কনা সেন শর্মা’, ‘শাবানা আজমি’, ‘দিব্যা দত্ত’, ‘রিচা চড্ডা’ ও ‘বিদ্যা বালনে’র মতো সহকর্মীরা এই সময়ে তার পাশে দাঁড়িয়েছেন।

কলকাতায় জন্ম নেওয়া তন্নিষ্ঠা চট্টোপাধ্যায় বাংলা ও হিন্দি ছবির পাশাপাশি আন্তর্জাতিক প্রজেক্টেও কাজ করেছেন। ‘বিবর’ ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এছাড়া ‘গুলাব গ্যাং’, ‘পার্চড’, ‘জোরাম’ সহ অসংখ্য ছবিতে দেখা গেছে তাকে।

ক্যানসারের বিরুদ্ধে কঠিন লড়াইয়ের মধ্যেও অভিনেত্রী জানান, তিনি হাল ছাড়বেন না। জীবনের প্রতি বিশ্বাস ও চারপাশের ভালোবাসাই তাকে শক্তি জোগাচ্ছে প্রতিদিন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১১

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১২

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৩

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৪

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৫

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৬

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৭

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৮

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৯

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

২০
X