স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ১০:০৭ পিএম
অনলাইন সংস্করণ

৩৮ বছর পুরোনো যে রেকর্ড ভাঙলেন অস্ট্রেলিয়ান স্পিনার

কুপার কনেলি। ছবি : সংগৃহীত
কুপার কনেলি। ছবি : সংগৃহীত

ম্যাকেতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ওয়ানডে সিরিজের তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে রেকর্ডবুক নতুন করে লিখলেন অস্ট্রেলিয়ার কুপার কনোলি। ২২ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার ৫ উইকেট তুলে নিয়ে হয়ে গেলেন অস্ট্রেলিয়ার ইতিহাসে সবচেয়ে কম বয়সে ওয়ানডেতে পাঁচ উইকেট নেওয়া বোলার।

রোববার (২৪ আগস্ট) নিজের জন্মদিনের মাত্র দুই দিন পরই এই কীর্তি গড়লেন কনোলি। ১৯৮৭ সালে ক্রেগ ম্যাকডারমট ২২ বছর ২০৪ দিন বয়সে ওয়ানডেতে প্রথম পাঁচ উইকেট নিয়েছিলেন। সেই রেকর্ড টিকল টানা ৩৮ বছর, ভাঙলেন তরুণ কনোলি।

দক্ষিণ আফ্রিকার ইনিংসে মাঝপথেই ধস নামিয়ে দেন তিনি। ছয় ওভারে মাত্র ২২ রান খরচায় তুলে নেন ৫ উইকেট। তার শিকার হন টনি ডি জর্জি, ডেওয়াল্ড ব্রেভিস (৪৯), উইয়ান মুল্ডার, করবিন বোশ ও কেশব মহারাজ। ইনিংসের গুরুত্বপূর্ণ সময়ে ধারাবাহিক আঘাতে কার্যত ম্যাচ ছিনিয়ে নেন কনোলি।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া তোলে বিশাল ৪৩১/২ রান। উদ্বোধনী জুটিতেই ট্রাভিস হেড (১৪২) ও মিচেল মার্শ (১০০) গড়েন ২৫০ রানের পার্টনারশিপ। পরে ক্যামেরন গ্রিন খেলেন মাত্র ৪৭ বলে ঝোড়ো সেঞ্চুরি। শেষে অ্যালেক্স ক্যারি যোগ করেন অপরাজিত ৫০ রান। অস্ট্রেলিয়ার শীর্ষ তিন ব্যাটারের সেঞ্চুরি করার নজির ওয়ানডে ইতিহাসে দ্বিতীয়বার দেখা গেল।

৪৩২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় মাত্র ১৫৫ রানে। উইয়ান মুল্ডার বোলিংয়েও রেকর্ডবইয়ে জায়গা করে নেন অনাকাঙ্ক্ষিতভাবে—৭ ওভারে খরচ করেন ৯৩ রান, যা ওয়ানডেতে সবচেয়ে ব্যয়বহুল স্পেলগুলোর একটি।

যদিও সিরিজ আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার হাতে, তৃতীয় ম্যাচটা পুরোপুরিই ছিল কনোলির মঞ্চ। ম্যাচ শেষে হাতে বল তুলে ধরে গ্যালারির অভিবাদন নিলেন এই তরুণ, আর হাসলেন এমন এক হাসি—যা বলে দিল ইতিহাস লেখা হয়ে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১০

রামিসা হত্যা মামলার রায় আজ

১১

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১২

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১৩

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৪

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১৫

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

১৮

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

১৯

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

২০
X