কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ০৯:৩০ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৬:২৮ এএম
অনলাইন সংস্করণ

রিল বানাতে গিয়ে স্রোতে ভেসে গেলেন ইউটিউবার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের ওড়িশা রাজ্যের কোরাপুট জেলার দুদুমা জলপ্রপাতে রিল বানানোর সময় এক ইউটিউবার পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছেন। স্থানীয় সময় রোববার (২৪ আগস্ট) বিকেলে এই দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, দুদুমা জলপ্রপাতে পানির তীব্র স্রোতে ভেসে যাওয়া ওই ইউটিউবারের নাম সাগর টুডু (২২)। তিনি ওড়িশা রাজ্যের গ্যাঞ্জাম জেলার বারহামপুরের বাসিন্দা।

আরও পড়ুন : নখসহ মানুষের আঙুল পাওয়া গেল চিকেন রোলে, অতঃপর...

রোববার (২৪ আগস্ট) বিকেলের দিকে জলপ্রপাতের সামনে পানির তীব্র স্রোতের মাঝে দাঁড়িয়ে ড্রোন ক্যামেরা ব্যবহার করে রিল বানাচ্ছিলেন তিনি। নিজের ইউটিউব চ্যানেলের জন্য পর্যটনস্থলের ভিডিও ধারণ করতে বন্ধু অভিজিৎ বেহেরাকে সঙ্গে নিয়ে কোরাপুটে গিয়েছিলেন সাগর টুডু।

জলপ্রপাতের সামনে একটি পাথরের ওপর দাঁড়িয়ে ভিডিও ধারণ করছিলেন সাগর। এদিন কোরাপুটের লামতাপুট এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে মাচকুন্ড বাঁধের পানি ছেড়ে দেয় কর্তৃপক্ষ। স্থানীয়দের এ বিষয়ে সতর্কও করা হয়েছিল। বাঁধের পানি ছেড়ে দেওয়ায় হঠাৎ পানির প্রবল স্রোতে পাথরের ওপর আটকা পড়ে ভারসাম্য হারিয়ে স্রোতে ভেসে যান।

পর্যটক ও স্থানীয় বাসিন্দারা ওই ইউটিউবারকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। খবর পেয়ে মাচকুন্ড থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। তবে এখন পর্যন্ত ওই ইউটিউবারকে খুঁজে পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

১০

আবাসিক হোটেলের দরজা ভেঙে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১১

‘বিয়ের আশ্বাসে’ কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

১২

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১৩

বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস উদযাপন / মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

১৪

প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু 

১৫

বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

১৬

ব্রাজিলের আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেল যুবকের

১৭

সতীর্থদের দামি উপহার দেন রোনালদো, কেন জানেন?

১৮

ভারতে ৬ মাসের সন্তানকে নিয়ে ষষ্ঠ তলা থেকে নারীর লাফ

১৯

‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী

২০
X