বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই যোদ্ধা ফারুকের গাল থেকে গুলি অপসারণ

অস্ত্রোপচারের পর অপারেশ থিয়েটারে ফারুক হোসেন। ছবি : কালবেলা
অস্ত্রোপচারের পর অপারেশ থিয়েটারে ফারুক হোসেন। ছবি : কালবেলা

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়ে পুলিশের গুলিতে আহত হন ফারুক হোসেন। গুলি লাগে তার গালে। টানা এক বছর পর অস্ত্রোপচারের মাধ্যমে সেই গুলি (পিলেট) অপসারণ করা হয়েছে।

শনিবার দুপুরে (২৩ আগস্ট) বগুড়ার নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (বিজরুল) আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল মাহমুদ লিটন অস্ত্রোপচারের মাধ্যমে ফারুক হোসেনের গাল থেকে সেই গুলি (পিলেট) অপসারণ করেন।

ফারুক হোসেন নন্দীগ্রাম উপজেলার বেলঘড়িয়া গ্রামের আমির হোসনের ছেলে। পেশায় তিনি দর্জ্জি। তিনি নন্দীগ্রামে পলাশ টেইলার্সে কাজ করেন।

গত বছর ৪ আগস্ট ফারুক বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করে গুলিবিদ্ধ হন। তখন প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হন। কিন্তু বর্তমানে আবার জ্বালাপোড়া শুরু হলে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হন গালে গুলি রয়ে গেছে। গুলি গালে থাকার কারণে মাঝে-মধ্যেই খুব ব্যথা করত।

এ বিষয়ে ডা. ইকবাল মাহমুদ লিটন বলেন, ফারুক হোসেন গালে ব্যথা অনুভব করছিল। পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়ার পর অস্ত্রোপচার করে তার গাল থেকে পিলেট বের করা হয়েছে। এখন সে সুস্থ আছে।

ফারুক হোসেন বলেন, গতবছর ৪ আগস্ট আমি বগুড়ার সাতমাথায় গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করি। ওই মিছিলে পুলিশের ছোড়া গুলি আমার গালে লাগে। তখন চিকিৎসা করিয়ে সুস্থ হই। গুলি গালে থাকার কারণে মাঝে মধ্যেই খুব ব্যথা করতো। শনিবার অস্ত্রোপচার করে গুলি বের করা হয়েছে। এখন আমি ভালো আছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X