মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ১০:০২ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ১০:২০ পিএম
অনলাইন সংস্করণ

পানি পানে এই ৪ ভুল করছেন? হতে পারে ভয়াবহ বিপদ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আমরা সবাই জানি, পানি ছাড়া জীবন কল্পনা করা যায় না। চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্য বিশেষজ্ঞ— সবাই বলেন প্রতিদিন পর্যাপ্ত পানি পান করতে হবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, শুধু পানি খেলেই হলো না, কীভাবে পানি খাচ্ছেন সেটাও স্বাস্থ্যের জন্য সমান গুরুত্বপূর্ণ।

প্রতিদিন পানি পান করেও অনেকেই শরীরের নানা সমস্যায় ভোগেন, আর এর কারণ হয়ে দাঁড়ায় কিছু সাধারণ ভুল। দ্রুত পানি গিলে ফেলা থেকে শুরু করে খাবারের সঙ্গে পানি খাওয়া কিংবা প্লাস্টিকের বোতলে পানি সংরক্ষণ— এসব ছোট ছোট অভ্যাসই ধীরে ধীরে শরীরের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞদের মতে, সময়মতো সতর্ক না হলে এসব ভুল থেকে তৈরি হতে পারে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি।

বিশিষ্ট পুষ্টিবিদ রায়ান ফার্নান্দো বলেছেন, স্বাস্থ্য সর্বোচ্চ ভালো অবস্থানে রাখতে ও শক্তি সঞ্চারে পানি পানের ভুলগুলো করা যাবে না।

চলুন, পানি পানে যে ৪টি ভুল করলে বিপদ হতে পারে

দ্রুত পানি পান

অনেকেই তৃষ্ণা মেটাতে হুড়োহুড়ি করে পানি খেয়ে ফেলেন। বিশেষজ্ঞদের মতে, এটি শরীরের জন্য এক ধরনের ছোট্ট শক পাওয়ার মতো। পানি গিলে ফেলার আগে অন্তত কয়েক সেকেন্ড মুখে ধরে রাখা ভালো। এতে পানি শরীরের সঙ্গে সহজে খাপ খাইয়ে নিতে পারে।

খুব গরম বা ঠান্ডা পানি পান

গরমকালে ঠান্ডা পানি আর শীতে গরম পানি পান— এমন অভ্যাস অনেকেরই আছে। কিন্তু পুষ্টিবিদদের মতে, এটি শরীরের জন্য বাড়তি চাপ তৈরি করে। শরীরকে প্রথমে সেই পানিকে স্বাভাবিক তাপমাত্রায় আনতে হয়, যা প্রক্রিয়ায় দ্বিগুণ পরিশ্রম বাড়ায়। তাই সবসময় স্বাভাবিক তাপমাত্রার পানি পান করাই উত্তম।

খাবারের সময় পানি পান

খাবার খাওয়ার মাঝখানে পানি পান করলে খাবার হজমে সমস্যা হয়। এতে খাবার ভেঙে ফেলতে শরীরকে বেশি পরিশ্রম করতে হয় এবং অম্বল, অ্যাসিডিটির মতো সমস্যা দেখা দেয়। তাই খাবার খাওয়ার অন্তত এক ঘণ্টা আগে বা পরে পানি পান করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

প্লাস্টিকের বোতলে পানি রাখা

অনেকেই প্লাস্টিকের বোতলে পানি রাখেন এবং সরাসরি সেখান থেকেই পান করেন। চিকিৎসকদের মতে, এ অভ্যাস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিশেষ করে রোদে বা তাপে রাখা প্লাস্টিকের বোতল থেকে বিপিএ ও ফ্যাথলেটসের মতো রাসায়নিক বের হয়ে পানির সঙ্গে মিশে যায়। এসব রাসায়নিক হরমোনের ভারসাম্য নষ্ট করে, প্রজনন সমস্যা তৈরি করে এবং কোষের ক্ষতি করে। এ ছাড়া মাইক্রোপ্লাস্টিক মিশ্রিত পানি প্রদাহ সৃষ্টি করে দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকিও বাড়ায়।

বিশেষজ্ঞদের পরামর্শ

ভারতের আয়ুর্বেদ বিশেষজ্ঞ বিকাশ চাওলা বলেন, বরফ ঠান্ডা পানি হজমের ক্ষমতা কমায় এবং পাকস্থলিতে নানা সমস্যা সৃষ্টি করে। তার দাবি, হালকা গরম পানি শরীরের জন্য বেশি উপকারী। এটি ত্বক পরিষ্কার রাখে ও ব্রণ-জিট কমাতে সাহায্য করে।

অন্যদিকে নয়ডা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের প্রফেসর ড. এস এ রেহমান বলেন, প্লাস্টিকের বোতল থেকে পানি পান করলে শরীরে ক্ষতিকর রাসায়নিক প্রবেশ করে, যা হরমোনের ভারসাম্য নষ্ট করে এবং শরীরে প্রদাহ সৃষ্টি করে। তাই প্রতিদিন কতটা পানি খাচ্ছেন, তার পাশাপাশি কীভাবে পানি খাচ্ছেন সেটাও নজর রাখা জরুরি।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১০

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১১

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১২

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৩

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৪

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৫

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৬

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৭

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৮

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৯

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

২০
X