কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৬:০৯ পিএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ০৬:২১ পিএম
অনলাইন সংস্করণ

আফগানিস্তানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে : পাকিস্তান

পাকিস্তানের পতাকা। ছবি : সংগৃহীত
পাকিস্তানের পতাকা। ছবি : সংগৃহীত

আফগানিস্তানের সঙ্গে স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে অনুষ্ঠিত শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে ঘোষণা করেছে পাকিস্তান সরকার। বুধবার (২৯ অক্টোবর) ইসলামাবাদ অভিযোগ করেছে, কাবুলের কর্তৃপক্ষ আলোচনায় প্রতারণা ও কৌশল অবলম্বন করেছে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে সতর্ক করে বলেছেন, আলোচনার ব্যর্থতা উন্মুক্ত যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। তিনি বলেন, তালেবান সরকারকে ধ্বংস করতে পাকিস্তানকে তার সামরিক শক্তির সামান্য অংশই ব্যবহার করতে হবে।

আসিফ আরও অভিযোগ করেন, তালেবান নিজেদের ক্ষমতা ধরে রাখতে এবং যুদ্ধ অর্থনীতি টিকিয়ে রাখতে আফগানিস্তানকে আবারও সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। তারা যদি নিজেদের জনগণের ক্ষতি করতে বদ্ধপরিকর থাকে, তবে তার ফলও ভোগ করতে হবে।

এদিকে, আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন ক্বানি বলেছেন, পাকিস্তান যদি আক্রমণ করে, তবে কঠোর জবাব দেওয়া হবে। তিনি আরিয়ানা নিউজকে বলেন, আমাদের পারমাণবিক অস্ত্র নেই, কিন্তু ন্যাটো ও যুক্তরাষ্ট্রও ২০ বছরেও আফগানিস্তানকে পরাস্ত করতে পারেনি।

দুই দেশের সীমান্ত এখনো বন্ধ রয়েছে। ২০২৩ সাল থেকে পাকিস্তান থেকে বহিষ্কৃত আফগান নাগরিকদের যাতায়াত ছাড়া সীমান্ত পারাপার কার্যত স্থগিত রয়েছে। সূত্র : শাফাক নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন আমির হামজা

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

১০

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

১১

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১২

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১৩

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১৪

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১৫

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১৬

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১৭

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১৮

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

১৯

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

২০
X