কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৮:৫৩ এএম
অনলাইন সংস্করণ

আজ ৩৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

গ্যাসের চুলা। ছবি : সংগৃহীত
গ্যাসের চুলা। ছবি : সংগৃহীত

রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টা থেকে পরবর্তী ৩৬ ঘণ্টা নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সম্প্রতি এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়, রক্ষণাবেক্ষণ কাজের জন্য নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুক্রবার (৩১ অক্টোবর) রাত ১০টা পর্যন্ত মোট ৩৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময়ে কাঁচপুরসহ আশপাশের এলাকায় গ্যাসের সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে তবে অন্যান্য এলাকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকবে। হারিপুর ভাউলত স্টেশন মডিফিকেশনসহ গ্যাসলাইনের উন্নয়ন ও সংযোগ স্থাপনের কাজ চলবে। এতে গৃহস্থালি, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকরা গ্যাস সরবরাহ থেকে সাময়িকভাবে বঞ্চিত হবে।

এতে আরও বলা হয়েছে, গ্যাস সরবরাহ বন্ধের সময় এবং পুনরায় চালু হওয়ার আগে গ্যাসের চুলা ও সংযোগের সব বাল্ব বন্ধ রাখতে হবে যাতে দুর্ঘটনা এড়ানো যায়।

তিতাস গ্যাস জানায়, কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X