কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩, ০৮:১০ পিএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

কারাগারে থেকে নির্বাচনে লড়বেন ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান। ছবি : সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান। ছবি : সংগৃহীত

কারাগারে থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান। তিনি জানিয়েছেন, আসন্ন নির্বাচনে তিন আসনে লড়বেন তিনি। পকিস্তানের প্রভাবশালী সংবদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রী বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন। বুধবার (২০ ডিসেম্বর) কারাগারের বাইরে ইমরানের আইনজীবী আলী জাফর গণমাধ্যমকর্মীদের বলেন, ইমরান খান আপনাদের জানাতে চান- পাকিস্তানের তিনটি সংসদীয় আসন থেকে লড়বেন তিনি। আসনগুলো হলো- লাহোর, মিয়ানওয়ালি ও ইসলামাবাদ।

তোশাখানা মামলায় গেল আগস্টের শুরুতে ইমরান খানের বিরুদ্ধে তিন বছরের কারাদণ্ডাদেশ দেয় ইসলামাবাদের একটি বিচারিক আদালত। এর ফলে আইন অনুযায়ী পাঁচ বছরের জন্য সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অযোগ্য হয়ে পড়েন সাবেক এই প্রধানমন্ত্রী।

ওই মাসেই ইসলামাবাদ হাইকোর্ট তিন বছরের সেই সাজা স্থগিত করেন। মামলাটি রায়ের জন্য বর্তমানে অপেক্ষমাণ রেখেছে আদালত। তবে ইমরানের বিরুদ্ধে এখনও অন্যান্য মামলা বিচারাধীন রয়েছে।

রাওয়ালপিন্ডিতে আদিয়ালা কারাগারের বাইরে ইমরানের আইনজীবী আলী জাফর গণমাধ্যমকর্মীদের জানান, তোশাখানা মামলার রায়কে চ্যালেঞ্জ করে ইমরানের আবেদনের ওপর দ্রুতই রায় দেবে ইসলামাবাদ হাইকোর্ট। সেই রায় ইমরানের পক্ষে যাবে বলেও আশা করেন তিনি।

এই আইনজীবী আরও বলেন, দলের কর্মীদের মনোনয়নপত্র জমা দিতে না দেওয়া অগণতান্ত্রিক চর্চা। এটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করবে। এসব বিষয়ে ব্যবস্থা নিতে তারা নির্বাচন কমিশনকে অনুরোধ জানাবেন।

এদিকে দলের চেয়ারম্যান গহর খান জানিয়েছেন, বৃহস্পতিবার তার কাছে মনোনয়নপত্র পৌঁছে দেওয়া হবে। তিনি বলেন, আল্লাহ চাইলে ইমরান খান এই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ইমরান খান দলের কর্মীদের মনোনয়নপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন উল্লেখ করে গহর খান বলেন, কে দল থেকে মনোনয়ন পাবেন, তা ইমরান খানই নির্ধারণ করবেন।

পিটিআই চেয়ারম্যান আরও বলেন, দল চায় যে কোনো মূল্যে ৮ ফেব্রুয়ারি নির্বাচন হোক। তিনি বলেন, হাতে যেটুকু সময় আছে, তা যথেষ্ট। একই সঙ্গে তিনি সব দলের জন্য সমান সুযোগ তৈরির প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

১০

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

১২

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

১৫

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

১৬

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১৯

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

২০
X