কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১২ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে থানায় সন্ত্রাসী হামলা, নিহত ১০ পুলিশ

পুরোনো ছবি
পুরোনো ছবি

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের দেরা ইসমাইল খান জেলার একটি থানায় সন্ত্রাসী হামলায় অন্তত ১০ পুলিশ সদস্য নিহত এবং ছয়জন আহত হয়েছেন। গতকাল রোববার রাত ৩টার দিকে জেলার তহসিল দারাবন এলাকার একটি থানায় এই সন্ত্রাসী হামলা হয়েছে। খবর জিও নিউজের।

এমন এক সময়ে এই হামলার ঘটনা ঘটল যখন পাকিস্তানজুড়ে নির্বাচনী হাওয়া বইছে। আগামী ৮ ফেব্রুয়ারি দেশটিতে জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। তবে এই নির্বাচনে দেশের প্রধান বিরোধী নেতা ইমরান খান ও তার দল পিটিআইকে অংশ নিতে দেওয়া হয়নি।

পুলিশ জানিয়েছে, রাত ৩টার দিকে তহসিল দারাবনে সন্ত্রাসীরা ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে থানায় হামলা চালায়। সন্ত্রাসীরা চারদিক থেকে গ্রেনেড ও ভারী অস্ত্র নিয়ে থানায় হামলা করেছে। পুলিশ পাল্টা জবাব দিলে সন্ত্রাসীরা রাতের অন্ধকারে পালিয়ে যায়। আহত পুলিশ সদস্যদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

হামলার পরপর এলাকাটি ঘেরাও করে সন্ত্রাসীদের খুঁজে তল্লাশি অভিযানে নেমেছে পুলিশ। এ ছাড়া থানা পুলিশ সদস্যদের সহায়তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি মোটেও ভালো না। ২০১৫ সালের পর সদ্য বিদায়ী ২০২৩ সালে সবচেয়ে বেশি সন্ত্রাসী হামলা হয়েছে। এমনকি নির্বাচন পূর্ববর্তী সহিংসতায় বেশ কয়েকজন সংসদ সদস্য প্রার্থী প্রাণ হারিয়েছেন। দেশের এমন ভয়াবহ নিরাপত্তা পরিস্থিতি কথা উল্লেখ করে নির্বাচন পেছাতে সংসদের উচ্চকক্ষ সিনেটে প্রস্তাব পর্যন্ত পাস হয়েছে। যদিও এই প্রস্তাব মেনে নির্বাচন পেছানোর কোনো আইনি বাধ্যবাধকতা নেই। অবশ্য নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সেনাবাহিনী মোতায়েন করার কথা জানিয়েছে সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরমাণু পর্যবেক্ষকদের সফর নিয়ে প্রতিক্রিয়া জানাল ইরান

বিশ্বকাপের মাঝেই ডাক পেলেন ব্রাজিলের থিয়াগো সিলভা

মেসির রেকর্ডভাঙা গোল নিয়ে বিতর্ক

ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত ২

জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

দ্বিতীয় রাউন্ডে কাদের বিপক্ষে খেলবেন মেসিরা?

চসিকে পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ, যে আশ্বাস দিলেন মেয়র

পাহাড়ি ঢলে প্লাবিত সীমান্ত, আতঙ্কে নিম্নাঞ্চলের মানুষ

আয়াতুল্লাহ খামেনির দাফন উপলক্ষে তেহরানে ৩ দিনের ছুটি ঘোষণা

বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: সরকারকে জামায়াত আমির

১০

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

১১

জাইমা রহমানের ছবি দিয়ে প্রতারণা: আইনজীবী নজরুল রিমান্ডে

১২

গাজীপুরে একসঙ্গে চাকরি হারালেন ১৮০০ শ্রমিক

১৩

‘বাজেটে নিম্নস্তরের সিগারেট ও ধোঁয়াবিহীন তামাকপণ্যের মূল্য পুনর্বিবেচনার দাবি’

১৪

চীন-ভারতসহ ৫৮ দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাংলাদেশের: বাণিজ্যমন্ত্রী

১৫

ছাদ থেকে লাফ দেওয়ার আগে ফোন ‘রিসেট’, মেডিকেল শিক্ষার্থী গ্রেপ্তার

১৬

তিস্তার পানি আবারও বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

১৭

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই শতবর্ষী নারী?

১৮

কওমি আলেমদের জন্য নতুন সুযোগ, সরকারকে মোবারকবাদ জাতীয় ওলামা-মাশায়েখ পরিষদের

১৯

সৌরবিদ্যুতের বিস্তারে সরকারের বহুমুখী উদ্যোগ অব্যাহত : চিফ হুইপ

২০
X