কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

মহাসড়ক অবরোধ করে হাজারও পাকিস্তানির বিক্ষোভ

পিটিআই-সমর্থকরা পেশোয়ার-ইসলামাবাদ মহাসড়ক অবরোধ করেছেন। ছবি : সংগৃহীত
পিটিআই-সমর্থকরা পেশোয়ার-ইসলামাবাদ মহাসড়ক অবরোধ করেছেন। ছবি : সংগৃহীত

পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচনের ফলাফলের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছেন হাজার হাজার বিক্ষোভকারী। এমনকি ফলাফল প্রত্যাখ্যান করে দিনব্যাপী ধর্মঘট শুরু হয়েছে। খবর আলজাজিরার।

গতকাল রোববার ৮ ফেব্রুয়ারির নির্বাচনের সব আসনের ফল ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন ইসিপি। তবে ফল ঘোষণায় বিলম্ব, অনেক আসনে ভোট কারচুপি এবং জোর করে ফল পরিবর্তন করে প্রার্থীদের হারিয়ে দেওয়ার অভিযোগ উঠলে বিতর্কের মুখে পড়ে ইসিপি। পিটিআই বলছে, অন্তত ১৮টি আসনে ফল পরিবর্তন করে তাদের প্রার্থীদের হারিয়ে দেওয়া হয়েছে।

গণমাধ্যমের খবর অনুযায়ী, সবচেয়ে বেশি ৯৭ আসনে জয় পেয়েছেন ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। এরপর পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ বা পিএমএল-এন ৭৬ আসনে, পাকিস্তান পিপলস পার্টি ৫৪ আসনে জয়ী হয়েছে। এ ছাড়া অন্যান্য ছোট দল পেয়েছে ৩৭টি আসন।

নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠন করতে দৌড়ঝাঁপ শুরু করেছে বড় দলগুলো। তবে এখানো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি রাজনৈতিক নেতারা। এমন পরিস্থিতিতে হাজার হাজার মানুষের বিক্ষোভ-হরতাল পাকিস্তানের রাজনৈতিক ভবিষ্যৎ আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।

গতকাল রোববার ফল ঘোষণার পরপরই লাহোরে হাজার হাজার পিটিআই সমর্থক রাজপথে নেমে আসেন। তাদের বিক্ষোভ সমাবেশ থেকে কয়েক ডজন নেতাকর্মীকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়। এরপরও সোমবার আবারও বিক্ষোভ ও ধর্মঘটের ডাক দিয়েছে দলটি।

বেলুচিস্তানের প্রাদেশিক সরকারের মুখপাত্র জান আচাকজাই বিক্ষোভকারীদের পরাজয় মেনে নিয়ে রাজপথ থেকে সরে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এ ছাড়া বিক্ষোভ রোধে রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করে পুলিশ। একই ধরনের সতর্কবার্তা রাওয়ালপিন্ডি শহরে জারি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

হাইকোর্টের যে রায়ে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

১০

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

১১

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১২

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

১৩

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

১৪

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

১৫

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

১৬

সবার আগে নকআউটে কারা

১৭

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত গ্রেপ্তার

১৮

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

১৯

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

২০
X