কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে স্বতন্ত্রপ্রার্থীকে গুলি করে হত্যা

আততায়ীর গুলিতে নিহত স্বতন্ত্র প্রার্থী। ছবি : সংগৃহীত
আততায়ীর গুলিতে নিহত স্বতন্ত্র প্রার্থী। ছবি : সংগৃহীত

নানা নাটকীয়তার মধ্য দিয়ে শেষ হয়েছে পাকিস্তানের জাতীয় নির্বাচন। তবে এর উত্তাপ রয়ে গেছে এখনো। ক্ষণে ক্ষণে বদলাচ্ছে দেশটির রাজনৈতিক প্রেক্ষাপটে নাটকীয়তার পর চলছে নাটকীয়তা। নির্বাচনের পর দেশটিতে এক স্বতন্ত্রপ্রার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে এক স্বতন্ত্রপ্রার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ওই প্রার্থীর নাম চৌধুরি মুহাম্মদ আদনান। তাকে রাওয়ালপিন্ডিতে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে এনএ-৫৭ আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

পুলিশ জানিয়েছে, অজ্ঞাত ব্যক্তিরা তাকে খাচেরি চক এলাকায় আদনানকে গুলি করেছিল। এরপর গুরুতর অবস্থায় তাকে ফেলে চলে যায়। তিনি প্রাদেশিক পরিষদের সাবেক সদস্য ছিলেন।

পুলিশ আরও জানিয়েছে, স্বতন্ত্র ওই প্রার্থীকে উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হয়। এরপর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে ন্যাশনাল ডেমোক্র্যাটিক মুভমেন্টের (এনডিএম) প্রধান মুহসিন দাওয়ার উত্তর ওয়াজিরিস্তানে নির্বাচনের ফল বিলম্বের বিরুদ্ধে প্রতিবাদ চলাকালে গুরুতর আহত হয়েছিলেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক পরিষদের ভোট হয়েছে। ভোটগ্রহণের তিন দিন পর ২৬৫ আসনের মধ্যে অবশেষে ২৬৪ আসনের ফল ঘোষণা করা হয়েছে। গণমাধ্যমের খবর অনুযায়ী, সবচেয়ে বেশি ৯৭ আসনে জয় পেয়েছেন ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্রপ্রার্থীরা। এরপর পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ বা পিএমএল-এন ৭৬ আসনে, পাকিস্তান পিপলস পার্টি ৫৪ আসনে জয়ী হয়েছে। এ ছাড়া অন্যান্য ছোট দল পেয়েছে ৩৭টি আসন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

নিহত ৪ গারো পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

১০

রাজধানীতে আজ কোথায় কী

১১

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

১২

বিশ্ব বাবা দিবস আজ

১৩

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১৪

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১৫

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১৬

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১৭

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৯

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

২০
X