কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

কে এই নিকোলাস মাদুরো?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নিকোলাস মাদুরো ২০১৩ সাল থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। হুগো শ্যাভেজের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তিনি পররাষ্ট্রমন্ত্রী ও পরে ভাইস প্রেসিডেন্ট ছিলেন। শ্যাভেজের মৃত্যুর পর ক্ষমতায় আসেন মাদুরো।

তিনি নিজেকে সমাজতান্ত্রিক বিপ্লবের রক্ষক হিসেবে তুলে ধরেন এবং যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার অস্থিরতার জন্য দায়ী করেন। তবে পশ্চিমা দেশ ও বিরোধীদের অভিযোগ, তিনি কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছেন এবং নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেছেন। ২০২৪ সালের নির্বাচনে তার বিজয় যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ স্বীকৃতি দেয়নি।

এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটকের দাবি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ দাবি করেছেন।

শনিবার (০৩ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে ‘বড় ধরনের সামরিক হামলা’ চালিয়েছে এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশটির বাইরে নিয়ে যাওয়া হয়েছে।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প এসব দাবি করেন। তিনি লেখেন, যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলার বিরুদ্ধে একটি বড় পরিসরের অভিযান পরিচালনা করেছে এবং এর অংশ হিসেবে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে।

পোস্টে তিনি বলেন, এই অভিযান যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরিচালিত হয়েছে। তিনি আরও জানান, ঘটনার বিস্তারিত পরে জানানো হবে এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মার-আ-লাগোতে স্থানীয় সময় সকাল ১১টায় একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

তবে ট্রাম্পের এই দাবির পক্ষে এখনো যুক্তরাষ্ট্র সরকার, পেন্টাগন বা ভেনেজুয়েলার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। ভেনেজুয়েলা সরকারও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X