কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০৭:৫৮ এএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ০৮:০১ এএম
অনলাইন সংস্করণ

নিউইয়র্কের সামরিক ঘাঁটিতে নেওয়া হয়েছে মাদুরোকে

নিকোলাস মাদুরো। ছবি : সংগৃহীত
নিকোলাস মাদুরো। ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে বলে দাবি করেছে ওয়াশিংটন। মার্কিন বাহিনীর অভিযানের পর শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় তাকে নিউইয়র্ক অঙ্গরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে আনা হয়। খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক মাস ধরে চাপ ও হুমকির পর যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় বিমান হামলা চালায়। এরপর রাজধানী কারাকাস থেকে প্রেসিডেন্ট মাদুরোকে আটক করে মার্কিন বাহিনী। পরে একটি বিমানে করে তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়, যেখানে তার বিচার করা হবে বলে জানানো হয়েছে।

এদিকে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এ ঘটনাকে ‘অপহরণ’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, নিকোলাস মাদুরোই ভেনেজুয়েলার একমাত্র বৈধ প্রেসিডেন্ট।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র এখন ভেনেজুয়েলার দায়িত্ব নেবে এবং দেশটির বিপুল তেলসম্পদ ব্যবহারের পরিকল্পনা করছে। তবে কীভাবে এ প্রক্রিয়া পরিচালিত হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এই ঘটনার পর আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকা হয়েছে, যা সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ বিশ্ব রাজনীতিতে ‘একটি বিপজ্জনক দৃষ্টান্ত’ তৈরি করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

চলন্ত মাইক্রোবাসে আগুন

১০

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

১১

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

১২

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

১৩

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

১৪

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১৫

২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৬

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১৭

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৮

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১৯

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

২০
X