কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ১০:০৬ এএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ১০:১৫ এএম
অনলাইন সংস্করণ

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হলেন ডেলসি রদ্রিগেজ

ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজই অন্তর্বর্তী প্রেসিডেন্ট। ছবি : সংগৃহীত
ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজই অন্তর্বর্তী প্রেসিডেন্ট। ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের অনুমোদন দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র আটক করে নিয়ে যাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

রোববার (৪ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আদালতের রায়ে বলা হয়, প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া জরুরি। প্রেসিডেন্টের অনুপস্থিতিতে রাষ্ট্র পরিচালনা, সার্বভৌমত্ব রক্ষা ও আইনগত কাঠামো নির্ধারণে আদালত ভবিষ্যতে আরও আলোচনা ও পর্যালোচনা করবে বলেও জানানো হয়।

এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আপাতত ভেনেজুয়েলায় অন্তর্বর্তী নেতৃত্বের ব্যবস্থা কার্যকর হলো।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী সহযোগিতা করলে ভেনেজুয়েলায় মার্কিন সেনা মোতায়েন করা হবে না। নিউইয়র্ক পোস্টের এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, রদ্রিগেজের সঙ্গে একাধিকবার কথা হয়েছে এবং তিনি পরিস্থিতি বুঝতে পারছেন।

ট্রাম্প আরও জানান, ডেলসি রদ্রিগেজ এরই মধ্যে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন।

নিকোলাস মাদুরো আটক হওয়ার পর ভেনেজুয়েলার ক্ষমতা কার হাতে থাকবে—তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের শর্ত মানা হলে সরাসরি সামরিক হস্তক্ষেপের প্রয়োজন হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

১১

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

১২

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১৪

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১৫

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১৬

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১৭

ভোরে ঝরল ৪ প্রাণ

১৮

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৯

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

২০
X