কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৩, ০৯:১২ এএম
আপডেট : ১০ জুন ২০২৩, ০৯:৪৩ এএম
অনলাইন সংস্করণ

বিমান বিধ্বস্তের ৪০ দিন পর আমাজন জঙ্গল থেকে ৪ শিশুকে জীবিত উদ্ধার

বিমান দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া শিশুদের সঙ্গে উদ্ধারকারীদল। ছবি : সংগৃহীত
বিমান দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া শিশুদের সঙ্গে উদ্ধারকারীদল। ছবি : সংগৃহীত

বিমান দুর্ঘটনার ৪০ দিন পর কলম্বিয়ার আমাজন জঙ্গল থেকে চার শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ জুন) দেশটির প্রধানমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বিবিসি।

গত ১ মে বিধ্বস্ত হওয়ার সময় বিমানটিতে দুই পাইলটসহ চারজনের একটি পরিবার ছিল। ওই শিশুদের বয়স যথাক্রমে ১৩, ৯, ৪ এবং ১ বছর। তারা তাদের মায়ের সঙ্গে ভ্রমণ করছিল। তাদের মাসহ বিমানে থাকা প্রাপ্তবয়স্ক সবাই মারা গেছেন।

দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেছেন, শিশুদের জীবিত উদ্ধারের ঘটনায় সারা দেশে আনন্দের বন্যা বয়ে গেছে। তিনি দিনটিকে ‘জাদুকরি’ উল্লেখ করে বলেন, ‘তাদের সঙ্গে পুরোটা সময় আর কেউ ছিল না। টিকে থাকার নতুন এক উদাহরণ সৃষ্টি করল ওরা। এটা ইতিহাস হয়ে থাকবে।’

প্রেসিডেন্ট জঙ্গলে ৪০ দিন ধরে টিকে থাকা শিশুদের একটি ছবিও দেখান। ছবিটিতে দেখা যায়, আদিবাসী জনগোষ্ঠীর মানুষেরা এবং সামরিক কর্মকর্তারা শিশুদের পরিচর্যা করছে। তিনি আরও জানান, শিশুদের বর্তমানে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তাদের দাদার সঙ্গে কথা হয়েছে পেত্রোর। তিনি বলেছেন, ‘জঙ্গল মা তাদের ফিরিয়ে দিয়েছে।’

সেসনা ২০৬ বিমানটি আমাজন প্রদেশের আরারাকুয়ারা থেকে হোজে দেল গোয়াভিয়ারের দিকে যাত্রা করেছিল। দুর্ঘটনার আগমুহূর্তে বিমানটির ইঞ্জিন অকেজো হওয়ার অ্যালার্ম বাজিয়েছিল। বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থল থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করে সেনাবাহিনী।

সিভিল অ্যাভিয়েশনের বরাতে রয়টার্স জানায়, দুর্ঘটনার পর শিশুরা ধ্বংসস্তূপ থেকে পালিয়ে যায়। এরপর তারা জঙ্গলে সাহায্যের জন্য ঘুরতে থাকে।

মে মাসে ব্যাপকভাবে জঙ্গলে খোঁজাখুঁজি শুরু করা হয়। উদ্ধারকারীরা শিশুদের ফেলে যাওয়া পানির বোতল, একটি কাঁচি, একটি চুলবাঁধার ফিতা খুঁজে পান। একসময় উদ্ধারকারীরা নরম মাটিতে শিশুদের পায়ের ছোট ছোট ছাপ দেখে তাদের বেঁচে থাকার আশা পান। পরে সরকারি উদ্ধারকারীদের সঙ্গে স্থানীয় আদিবাসীরাও যোগ দেন। এ সময় হেলিকপ্টার থেকে শিশুদের দাদির কণ্ঠে রেকর্ড করা কথা শোনানো হয়। হুইতো ভাষায় তাদের নড়াচড়া করতে নিষেধ করা হচ্ছিল যেন তাদের খুঁজে পাওয়া সহজ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X