কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

মসজিদের ১৫ কোটি টাকা নিয়ে গেল কে?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অলস বসে থাকা টাকা কাজে লাগাতে একটি প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছিল মসজিদের ট্রাস্ট। কিন্তু লাভ হওয়া তো দূরের কথা, ওই কোম্পানি দেউলিয়া হয়ে যায়। তাতে বিনিয়োগ করা সব টাকা খুইয়েছে মসজিদ কর্তৃপক্ষ। মসজিদের ইমামের বারবার আহ্বানে মুসল্লিরা দান-খয়রাত করলেও এখন সেই টাকা হাতছাড়া হয়ে যাওয়ার খবরে তোলপাড় শুরু হয়েছে।

ঘটনাটি দুই বছর আগের হলেও সম্প্রতি সেটি প্রকাশ্যে এসেছে। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে পশ্চিম ইউরোপের অন্যতম বড় ইস্ট লন্ডন মসজিদে।

ইস্ট লন্ডন মসজিদ ট্রাস্ট ২০২২-২৩ অর্থবছরে ম্যাটজ মেডিকেল লিমিটেড নামে একটি কোম্পানিতে ১০ লাখ পাউন্ড বা প্রায় ১৫ কোটি টাকা বিনিয়োগ করে। তবে এরপরই দেউলিয়া হয়ে যায় কোম্পানিটি। এ টাকা আর ফেরত পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

টাকা খোয়া যাওয়া নিয়ে ২০২৩ সাল থেকেই নানা কানাঘুষা ছিল। তবে ঘটনাটি জানাজানি হয় গেল রমজান মাসে। তখন এক সংবাদ সম্মেলনে ইস্ট লন্ডন মসজিদ ট্রাস্টের চেয়ারম্যান ড. আবদুল হাই মোর্শেদ বিষয়টি স্বীকার করেন।

তিনি বলেন, এখানে ইনভেস্টমেন্ট করা হয়েছে। বিনিয়োগকৃত অর্থ খোয়া যাওয়া কোনো গুজব নয়। এটা সত্য এবং কিছু প্রবলেম হয়েছে এটাও সত্য। কিন্তু এই জিনিসটা এমন জটিল, আপনারা কোম্পানি হাউসে গিয়ে চেক করতে পারবেন। ‘আইনগত বিষয়’ উল্লেখ করে, ট্রাস্টের চেয়ারম্যান জানান, আমাদের বেশি বললেও সমস্যা, না বললেও সমস্যা।

রমজান মাসেই মূলত বড় আয় হয় ইস্ট লন্ডন মসজিদের। গেল রমজানেও বিভিন্ন আপিলের মাধ্যমে ইস্ট লন্ডন মসজিদ ৪ লাখ ৪৪ হাজার ১৯১ পাউন্ড নগদ সংগ্রহ করে। এর বাইরে করজে হাসানা ও দানের আরও ৩ লাখ ৬২ হাজার ১৮২ পাউন্ডের অঙ্গীকার করেছেন বিভিন্নজন।

এই হিসাবে শুধু গেল রমজান মাসেই ৮ লাখ পাউন্ডেরও বেশি অর্থ সংগ্রহ হয়েছে। উন্নয়ন তহবিলের বাইরেও জাকাত ও ফিতরার আরও ৯৬ হাজার ৫২৮ পাউন্ড তহবিল পেয়েছে ইস্ট লন্ডন মসজিদ।

১৯১০ সালে একদল প্রতিশ্রুতিশীল ধার্মিক বাঙালি মুসলমান এ মসজিদ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন। পরে বিভিন্ন দেশের মুসলিম অভিবাসীদের সহযোগিতায় মসজিদটি বর্তমান বিশাল অবস্থানে পৌঁছায়। মসজিদে নামাজের পাশাপাশি নানা সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডও পরিচালিত হয়ে থাকে।

মসজিদ পরিচালনার জন্য গঠন করা হয় ইস্ট লন্ডন মসজিদ ট্রাস্ট। চ্যারিটি কমিশনে নিবন্ধিত এই কোম্পানির সদস্য সংখ্যা ৮২ জন। এসব সদস্যদের দ্বারা নির্বাচিত ১২ জন ট্রাস্টি মসজিদ পরিচালনার মূল দায়িত্ব পালন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১০

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১২

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৩

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৫

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৬

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৭

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৮

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৯

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

২০
X