কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৫, ০৫:১৮ পিএম
আপডেট : ১২ জুন ২০২৫, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

বিমান বিধ্বস্তের খোঁজখবর নিচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

এয়ার ইন্ডিয়ার বিমানের দুর্ঘটনায় পড়া যাত্রী ও তাদের পরিবারের প্রতি তার সমবেদনা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। খবর বিবিসির।

তিনি বলেন, ‘লন্ডনগামী একটি বিমানের ভারতের আহমেদাবাদে বিধ্বস্ত হওয়ার যে দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে, যা সত্যিই হৃদয়বিদারক।’

তিনি আরও জানান, আমি নিয়মিতভাবে পরিস্থিতির খোঁজ নিচ্ছি এবং এ সময়ে আমার ভাবনা ও সহানুভূতি দুর্ঘটনার কবলে পড়া যাত্রী ও তাদের পরিবারের সঙ্গেই আছে।

উল্লেখ্য, ভারতের আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান। বিমানে প্রায় ২৫০ জন যাত্রী ছিল বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে দুর্ঘটনাটি ঘটে। বিমানটি লন্ডনের উদ্দেশে যাত্রা করছিল। এখনো পর্যন্ত ঠিক কতজন নিহত বা গুরুতর আহত হয়েছেন সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত বিমানে ১৬৯ জন ভারতীয় যাত্রী ছিলেন। এর বাইরে ৫৩ জন ব্রিটিশ, একজন কানাডিয়ান ও সাতজন পর্তুগিজ নাগরিকও ছিলেন। এয়ার ইন্ডিয়া এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে জানায় ভারতীয় গণমাধ্যম দ্য ইকোনমিক টাইমস।

দুর্ঘটনায় হতাহতের সংখ্যা এখনো নিশ্চিত নয়। উদ্ধারকাজ চলছে। এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে বলেছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে এবং বিস্তারিত পরে জানানো হবে। দুর্ঘটনার বেশ কিছু ছবি ও ভিডিও এরইমধ্যে ছড়িয়ে পড়েছে।

কালবেলা/পিআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

১০

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১১

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১২

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৩

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১৪

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৫

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৬

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৭

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৯

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

২০
X