কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ০৮:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

নাৎসি গুপ্তচরের নাতনি হতে যাচ্ছেন ব্রিটিশ গোয়েন্দা সংস্থার প্রধান

ব্লেইস মেট্রেভেলি। ছবি : সংগৃহীত
ব্লেইস মেট্রেভেলি। ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের বৈদেশিক গোয়েন্দা সংস্থা এমআই৬-এর নতুন প্রধানের নাম ঘোষণা করা হয়েছে। বর্তমান প্রধানের মেয়াদ শেষে আসছে শরৎকালে ব্লেইস মেট্রেভেলি দায়িত্ব নেবেন। তিনি হবেন গোয়েন্দা সংস্থাটির ১১৬ বছরের ইতিহাসে প্রথম নারী ‘সি’। এ নারীর প্রশংসায় যখন মিলিটারি পাড়া পঞ্চমুখ তখন জানা গেল চাঞ্চল্যকর এক তথ্য। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির।

ব্রিটিশ সরকারের একটি গুরুত্বপূর্ণ সংস্থা এমআই৬। যা দেশের বাইরে বিভিন্ন গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে থাকে। ব্লেইস মেট্রেভেলিকে এই মাসের শুরুতে সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিসের নতুন প্রধান হিসেবে ঘোষণা করা হয়।

তার বিস্তৃত ইতিহাস সম্পর্কে খুব কম জানা থাকলেও নথিপত্র থেকে দেখা যায়, ব্লেইসের দাদা ছিলেন কনস্টানটাইন ডোব্রোওলস্কি। তিনি সোভিয়েত রাশিয়ার রেড আর্মি থেকে পালিয়ে ইউক্রেনের চেরনিহিভে চলে আসেন। সেখানে নাৎসিদের প্রধান তথ্যদাতা নিযুক্ত হন। ওই সময় তার কার্যকলাপের জন্য তিনি ইউক্রেনে ‘কসাই’ নামে পরিচিত হন। নাৎসি গুপ্তচর হিসেবে কনস্টানটাইনের কুখ্যাত কাজ এতই বিস্তৃতের মাত্রা ছিল ভয়াবহ। এ জন্য সোভিয়েত সরকার তাকে ইউক্রেনের জনগণের সবচেয়ে খারাপ শত্রু অভিহিত এবং তাকে ধরিয়ে দিতে মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা করে।

ডেইলি মেইল ​​সংবাদপত্র এই সপ্তাহে দাদাকে নিয়ে তথ্য উন্মোচন করে। সংবাদপত্রটি বলেছে, জার্মান আর্কাইভগুলো ঘেঁটে দেখা যায়, ডোব্রোওলস্কিকে ওয়েহরমাখ্ট কমান্ডাররা ‘কসাই’ বা ‘এজেন্ট নং ৩০’ নামে পরিচিত ছিলেন।

ডেইলি মেইল আরও ​​জানিয়েছে, নতুন প্রধানের দাদা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে চিঠিও পাঠিয়েছিলেন। যেখানে তিনি ইহুদিদের নির্মূলে ব্যক্তিগতভাবে অংশগ্রহণ করেছিলেন বলে স্বীকার করেন। এসব কারণে সোভিয়েত নেতারা ডোব্রোওলস্কিকে ধরিয়ে দিতে ৫০,০০০ রুবেল পুরস্কার ঘোষণা করেছিলেন।

এসব প্রকাশের পর এমআই৬-এর পক্ষে পররাষ্ট্র দপ্তর বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে, ‘মিস ব্লেইস তার পিতামহকে চিনতেন না বা তার সাথে দেখাও করেননি। ব্লেইসের পূর্বপুরুষদের মধ্যে দ্বন্দ্ব এবং বিভাজন লক্ষ্য করা যায়। পূর্ব ইউরোপীয় ঐতিহ্যের অনেকের ক্ষেত্রেই এটি আংশিকভাবে বোঝা যায়। এই জটিল ঐতিহ্যই এমআই৬-এর পরবর্তী প্রধান হিসেবে আজকের শত্রু রাষ্ট্রগুলোর আধুনিক হুমকি থেকে ব্রিটিশ জনগণকে সংঘাত প্রতিরোধ এবং রক্ষা করার জন্য তার প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে অবদান রাখবেন।

এমআই৬-এর প্রধান হলেন সংগঠনের একমাত্র প্রকাশ্যে থাকা সদস্য এবং সরাসরি পররাষ্ট্রমন্ত্রীর কাছে রিপোর্ট করেন তিনি। ৪৭ বছর বয়সী ব্লেইস হবেন এর ১৮তম প্রধান। পূর্বসূরিদের মতো তার পদবি হবে ‘সি-C’।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X