কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

নতুন বিস্ফোরণের পর ইরানের জন্য এলো আরও এক দুঃসংবাদ

এমিরেটস এয়ারলাইন্স । ছবি : সংগৃহীত
এমিরেটস এয়ারলাইন্স । ছবি : সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে শনিবার (২৮ জুন) ভোরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে দেশটিতে আতঙ্ক বিরাজ করছে। এরপরই তেহরানে সব ধরনের ফ্লাইট বাতিলের সময়সীমা বাড়ানোর ঘোষণা দেয় এমিরেটস এয়ারলাইন্স।

শনিবার (২৮ জুন) এক বিবৃতিতে এমিরেটস এয়ারলাইন্স জানায়, আঞ্চলিক পরিস্থিতির কারণে ইরানের রাজধানী তেহরানের সাথে তাদের ফ্লাইট বাতিলের সময় ৫ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময় ইরানে কোনো ফ্লাইট যাবে না এবং ইরান থেকেও কোনো ফ্লাইট উড্ডয়ন করবে না। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

দুবাই-ভিত্তিক এই বিমান সংস্থাটি আরও জানিয়েছে, তারা ১ জুলাই বাগদাদ এবং ২ জুলাই বসরায় পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করবে।

এমিরেটস এয়ারলাইন্স বিশ্বের অন্যতম বিমান পরিবহন সংস্থা। ইরান আসা-যাওয়ায় এয়ারলাইন্সটির ওপর নির্ভর করেন দেশ-বিদেশের বহু যাত্রী। এমিরেটস ফ্লাইট বাতিলের সময় বাড়ানোয় ইরানে যাতায়াত ব্যবস্থা বাধাগ্রস্ত হবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সময় নিহত ৬০ জন উচ্চপর্যায়ের ব্যক্তির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার আগে বিস্ফোরণের ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে তেহরানে সক্রিয় করা হয় আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।

ইরান ইন্টারন্যাশনাল সূত্রে জানা গেছে, তেহরানের ইসলামশহর এলাকায় বিস্ফোরণ ঘটে এবং সেখানকার আকাশে অ্যান্টি-এয়ারক্রাফ্ট গান চালানো হয়। স্থানীয় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের পোস্ট থেকে এ তথ্য উঠে এসেছে।

তেহরানের পশ্চিমাঞ্চলের বিদগানে এলাকাটি সামরিক ঘাঁটি ও ক্ষেপণাস্ত্র স্থাপনার জন্য পরিচিত। সম্প্রতি ১২ দিনের ইরান-ইসরায়েল যুদ্ধ চলাকালীন ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু হয়েছিল।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X