রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ধর্ষণে ১৩ বছরের কিশোরী নিহত, কিশোর গ্রেপ্তার

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ধর্ষণ ও হত্যার সন্দেহে ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। ১৩ বছর বয়সী এক কিশোরীর ‘অব্যাখ্যাতীত’ মৃত্যুর পর তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কিন্তু এখনো হত্যার মোটিভের কোনো কূলকিনারা করতে পারেনি।

যুক্তরাজ্যের ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পর মেয়েটির মৃত্যুর কারণ নির্ণয় করতে পারেনি তদন্ত দল। কর্মকর্তারা তদন্ত চালিয়ে যাচ্ছেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) স্কাই নিউজের এক প্রতিবেদনে পুলিশের বরাতে জানানো হয়, স্থানীয় সময় গত সোমবার রাত ১১টা ৩৬ মিনিটের দিকে হাডার্সফিল্ডের শীপরিজ রোডের একটি ফ্ল্যাটে কিশোরীর সাড়া না পেয়ে প্রতিবেশীরা পুলিশকে কল করে। খবর পাওয়ার পর পুলিশ সেখানে গিয়ে তাকে উদ্ধার করে।

ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ভোরে হাসপাতালে তার মৃত্যু হয়। অপরদিকে ১৬ বছর বয়সী ওই কিশোরকে এখনো হেফাজতে রাখা হয়েছে। তবে তার গ্রেপ্তারের স্থান-সময় বা অভিযানের বিস্তারিত প্রকাশ করা হয়নি।

গোয়েন্দা প্রধান পরিদর্শক স্টেসি অ্যাটকিনসন বলেন, ১৩ বছর বয়সী এক কিশোরীর মৃত্যুর পর আমরা বেশ কয়েকটি দল তদন্ত চালিয়ে যাচ্ছি। ময়নাতদন্তের রিপোর্টে তার মৃত্যু কীভাবে হয়েছে তা নির্ধারণ করা যায়নি। আমরা এই মুহূর্তে তার মৃত্যুকে ব্যাখ্যাতীত হিসেবে বিবেচনা করছি। আরও তদন্তের প্রয়োজন। এই তদন্ত জটিল এবং সম্ভবত দীর্ঘ হতে পারে। কারণ আমরা মেয়েটির মৃত্যুর পরিস্থিতি সম্পূর্ণরূপে বোঝার জন্য কাজ করছি। বিশেষভাবে প্রশিক্ষিত কর্মকর্তারা এই সময়ে তার পরিবারকে সহায়তা করছেন।

জানা গেছে, কার্কলিজ জেলার অন্য কোথাও একটি পৃথক ঘটনায় ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ করা হয়। পুলিশ ওই ঘটনার সঙ্গে এর কোনো যোগসাজশ আছে কি না তাও খতিয়ে দেখছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X