কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ০৫:২৯ পিএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

নেতানিয়াহু নিজেই আস্ত এক সমস্যা, বললেন ডেনিশ প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেছেন, ইসরায়েলি নেতা বেনিয়ামিন নেতানিয়াহু একটি ‘সমস্যা’ হয়ে উঠেছেন। গাজা যুদ্ধ বন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করবেন তিনি। তার দেশ বর্তমানে ইইউর সভাপতি। এ সুযোগ তিনি হাতছাড়া করতে চান না।

ফ্রেডেরিকসেন জিল্যান্ডস-পোস্টেন দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে মেটে বলেছেন, ইসরায়েলি সরকার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। নেতানিয়াহু এখন নিজেই একটি সমস্যা।

মধ্য-ডানপন্থি নেতা মেটে গাজার ভয়াবহ এবং বিপর্যয়কর মানবিক পরিস্থিতি এবং পশ্চিম তীরে নতুন বসতি স্থাপন প্রকল্পের নিন্দা করে বলেন, আমরা এমন একটি দেশ যারা ইসরায়েলের ওপর চাপ বাড়াতে চাই। কিন্তু আমরা এখনো ইইউ সদস্যদের সমর্থন পাইনি।

ফ্রেডেরিকসেন আরও বলেন, তিনি বাণিজ্য বা গবেষণা নিষেধাজ্ঞার কথা ভাবছেন। বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে, মন্ত্রীদের বিরুদ্ধে, এমনকি সমগ্র ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক চাপ এবং নতুন ধরনের নিষেধাজ্ঞা বিবেচনা করছেন বলেও জানান তিনি।

ফ্রেডেরিকসেন বলেন, ‘আমরা আগে থেকে কোনো কিছু উড়িয়ে দিচ্ছি না। ঠিক যেমন রাশিয়ার ক্ষেত্রে আমরা নিষেধাজ্ঞাগুলো এমনভাবে তৈরি করছি যেখানে আমরা বিশ্বাস করি যে এর প্রভাব সবচেয়ে বেশি হবে। এ ক্ষেত্রে ইইউর সদস্য রাষ্ট্রগুলোর সমর্থন না পাওয়াই বড় বাধা বলে মনে করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১০

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১১

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১২

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১৩

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৫

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৬

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৭

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৮

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৯

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

২০
X