কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ১১:২৬ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্যে ভয়াবহ বিপর্যয়, শত শত স্কুল বন্ধ

যুক্তরাজ্যে ভয়াবহ তুষারপাত। ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যে ভয়াবহ তুষারপাত। ছবি: সংগৃহীত

তীব্র শীত ও ভয়াবহ আবহাওয়ার কারণে বৃহস্পতিবার যুক্তরাজ্যের বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক বিপর্যয় সৃষ্টি হয়েছে। দেশটিতে শত শত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং অনেক এলাকায় জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাতভর তাপমাত্রা হঠাৎ কমে যাওয়ায় যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর মেট অফিস একাধিক আবহাওয়া সতর্কতা জারি করেছে। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক ঘণ্টায় আরও ‘থান্ডার–স্নো’ বা বজ্র-তুষারপাত হতে পারে। দেশজুড়ে বিভিন্ন স্থানে বরফ ও তুষারের কারণে হলুদ সতর্কতা বলবৎ রয়েছে।

বিবিসি জানিয়েছে, উত্তর-পূর্ব স্কটল্যান্ডে ১০০-এর বেশি স্কুল বন্ধ রয়েছে। ইংল্যান্ড ও ওয়েলসেও বহু স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বরফজমা সড়ক ও ভারী তুষারপাতের কারণে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পাশাপাশি, বিদ্যুৎ বিভ্রাটজনিত হিটিং সমস্যার কারণে কিছু স্কুল খোলা সম্ভব হয়নি।

ওয়েলসের পশ্চিমাঞ্চলে রাতভর তুষারপাতের ফলে শত শত বাড়িতে এখনো বিদ্যুৎ নেই। এ ছাড়া উত্তর ইংল্যান্ডের বেশ কিছু এলাকায়, বিশেষ করে নর্থ ইয়র্কশায়ারে অ্যাম্বার সতর্কতা জারি করা হয়েছে। এলাকাটিতে যাতায়াত বিঘ্ন, সড়ক দুর্ঘটনা ও বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা রয়েছে।

যুক্তরাজ্যের হেলথ সিকিউরিটি এজেন্সিও কয়েকটি অঞ্চলে অ্যাম্বার স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, শীতপ্রবাহের তীব্রতা কমার কোনো লক্ষণ নেই। শুক্রবার পর্যন্ত আরও তিনটি নতুন হলুদ সতর্কতা কার্যকর থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

১০

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

১১

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

১২

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

১৩

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

১৪

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

১৫

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

১৬

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

১৮

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

১৯

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

২০
X