কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪, ০৪:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ইয়েমেনিদের হামলায় এখনো জ্বলছে ব্রিটিশ ট্যাংকার

ওমান সাগরে ট্যাংকারে আগুন। পুরোনো ছবি।
ওমান সাগরে ট্যাংকারে আগুন। পুরোনো ছবি।

এবার এডেন উপসাগরে জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। তাদের হামলার কারণে জাহাজটিতে এখনো আগুন জ্বলছে বলে জানিয়েছে আলজাজিরা। শনিবার (২৭ জানুয়ারি) আলজাজিরার লাইভ আপডেটে এ তথ্য জানানো হয়। এর আগে স্থানীয় সময় শুক্রবার সকালে জাহাজটিতে হামলা হয়েছে বলে জানিয়েছিল বার্তা সংস্থা রয়টার্স।

জাহাজটির মালিকানা কোম্পানি ট্রাফিগুরা জানিয়েছে, শুক্রবার হামলা করা ব্রিটিশ ট্যাংকারটিতে এখনো আগুন জ্বলছে। এডেন উপসাগরে জাহাজটিতে হুতিরা হামলা চালিয়েছিল।

কোম্পানিটি জানিয়েছে, সামরিক যানের সহায়তায় ট্যাংকারের ক্রুরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ক্রুদের নিরাপত্তা আমাদের কাছে সর্বাধিক অগ্রাধিকার। জাহাজটিতে হামলার কারণে কোনো হতাহতের তথ্য এখনো জানা যায়নি।

কোম্পানিটি জানিয়েছে, মার্লিন লুয়ান্ডা নামের ট্যাংকারটি হুতিদের হামলায় স্টারবোর্ড সাইডের একটি ট্যাংকে আগুন লেগে গিয়েছিল। এটি এখনো আগুনের সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

এর আগে বার্তা সংস্থা রয়টার্স মার্কিন সামরিক বাহিনীর বরাতে জানায়, এডেন উপসাগরে একটি ট্যাংকারে হুতিরা হামলা চালিয়েছে। তাদের হামলার কারণে জাহাজটিতে আগুন লেগে গিয়েছিল।

মার্কিন সমারিক বিভাগ জানিয়েছে, হুতিদের জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়ার পর মার্কিন নৌবাহিনীসহ অন্যরা জাহাজটির সাহায্যে এগিয়ে এসেছিল। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানানো হয়েছে, মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী জাহাজটি হামলার পর সংকেত পাঠায়। এরপর মার্কিন রণতরী ইউএসএস ক্যানারিসহ অন্যরা এটিকে সাহায্য করে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

১০

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

১১

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

১২

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১৩

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১৪

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১৫

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৬

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৭

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৮

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৯

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

২০
X