কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪, ০৪:১৩ পিএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

এবার এডেন উপসাগরে ট্যাংকারে হামলা

হামলার শিকার ট্যাংকার মার্লিন লুয়ান্ডা। ফাইল ছবি।
হামলার শিকার ট্যাংকার মার্লিন লুয়ান্ডা। ফাইল ছবি।

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার পর থেকে গাজার সমর্থনে লোহিত সাগরে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। এবার এ গোষ্ঠীটি এডেন উপসাগরে ট্যাংকারে হামলা চালিয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন সামরিক বিভাগ জানিয়েছে, হামলার কারণে জাহাজটিতে আগুন লেগে গিয়েছিল। তবে এতে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। শুক্রবার এডেন উপসাগরে এ জাহাজটিতে হামলা চালানো হয়। হামলার শিকার ট্যাংকটির নাম মার্লিন লুয়ান্ডা।

ব্যবসায়ী গোষ্ঠী ট্রাফিগুরা এক বিবৃতিতে জানিয়েছে, হামলার কারণে জাহাজটির স্টারবোর্ডের একটি ট্যাংকে আগুন লেগে গিয়েছিল। তবে জাহাজের সরঞ্জাম দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। ব্যবসায়ী এ গোষ্ঠীটির সাথে ট্যাংকারটির পেট্রোলিয়াম পণ্যের চুক্তি ছিল।

মার্কিন সমারিক বিভাগ জানিয়েছে, হুতিদের জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়ার পর মার্কিন নৌবাহিনীসহ অন্যরা জাহাজটির সাহায্যে এগিয়ে এসেছিল। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানানো হয়েছে, মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী জাহাজটি হামলার পর সংকেত পাঠায়। এরপর মার্কিন রণতরী ইউএসএস ক্যানারিসহ অন্যরা এটিকে সাহায্য করে আসছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ট্যাংকারে হামলার আট ঘণ্টা পর মার্কিনিরা হুতিদের একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। এটি লোহিত সাগরে নিশানা করে হামলার জন্য প্রস্তুত ছিল।

এর আগে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রয়টার্স জানায়, হুতিদের হামলার ভয়ে রণতরীর পাহারা সত্ত্বেও মার্কিন সামরিক রসদবাহী দুই জাহাজ পিছু হঠেছে। পশ্চিমা জাহাজ পরিচালনাকারী সংস্থা মিয়ার্স্ক জানিয়েছে, তারা মার্কিন নৌবাহিনীর সহযোগিতায় ইয়েমেন উপকূলে বাব এল মান্দেব পাড়ি দেওয়ার সময় বিস্ফোরণের আভাস পেয়ে দুটি জাহাজের পথ ঘুরিয়ে দিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, বাব এল মান্দেব অভিমুখে চলাচলের সময় দুটি জাহাজই তাদের কাছাকাছি বিস্ফোরণের ঘটনা চিহ্নিত করে। তবে মার্কিন নৌবাহিনী এগুলোর কিছু প্রতিহত করেছে। এরপর এসব জাহাজ তাদের গতিপথ পরির্তন করেছে।

ইয়েমেনের হুতিদের এক মুখপাত্র বলেন, মার্কিন রণতরীকে লক্ষ্য করে তারা বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এসব রণতরী দুটি মার্কিন বাণিজ্যিক জাহাজকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১০

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১১

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১২

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৩

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৪

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৬

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৭

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৮

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৯

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

২০
X