কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ০৩:১০ পিএম
আপডেট : ১৯ মার্চ ২০২৪, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

চার মাস বয়সেই ৩৩০ কোটি টাকার মালিক!

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মাত্র চার মাস বয়সী নাতিকে প্রায় ৩ কোটি ডলারের শেয়ার উপহার দিয়েছেন ভারতীয় ধনকুবের ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের শ্বশুর নারায়ণ মূর্তি। বাংলাদেশি মুদ্রায় যার অর্থমূল্য ৩৩০ কোটি টাকা। সোমবার (১৮ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি।

নারায়ণ মূর্তি টেক জায়েন্ট ইনফোসিসের প্রতিষ্ঠাতা। তার স্ত্রীর নাম সুধা মূর্তি। তাদের ঘরে রোহান ও অক্ষতা নামে দুই সন্তান রয়েছে। ২০০৯ সালে অক্ষতা মূর্তি সুনাককে বিয়ে করেন। ২০২২ সাল থেকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন সুনাক।

অন্যদিকে রোহানের স্ত্রীর নাম অপর্ণা। ২০২৩ সালে নভেম্বরে তাদের ঘরে একটি পুত্র সন্তান আসে। এই নাতিকেই তিন কোটি ডলারের শেয়ার দিয়েছেন নারায়ণ মূর্তি। এ ছাড়া নারায়ণের আরও দুই নাতনি রয়েছে। তারা সুনাক-অক্ষতার দুই মেয়ে কৃষ্ণা ও আনুস্কা।

সম্প্রতি ইনফোসিসের তথ্যে দেখা যায়, রোহানের ছেলে একগ্রহ মূর্তির নামে ইনফোসিসের দেড় লাখ শেয়ার রয়েছে। এসব শেয়ারবাজার মূল্য প্রায় তিন কোটি মার্কিন ডলার। বর্তমানে ইনফোসিসের বাজার মূল্য ৮১ দশমিক ৫২ বিলিয়ন ডলার। এটি বিশ্বের ২০৬তম ধনী কোম্পানি।

মার্কিন সাময়িকী ফোর্বসের তথ্য অনুযায়ী, নারায়ণ মূর্তি প্রায় ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের মালিক। তিনি ভারতের অন্যতম ধনী ব্যক্তি। তার মেয়ে অক্ষতার নামে ইনফোসিসের মোট পরিশোধিত মূলধনের এক দশমিক ০৫ শতাংশ শেয়ার রয়েছে। গত বছরের সানডে টাইমসের ধনী ব্যক্তিদের তালিকা অনুসারে, সুনাক ও তার স্ত্রীর সম্পদের বাজারমূল্য প্রায় ৫২৯ মিলিয়ন ডলার।

এ ছাড়া ঋষি সুনাকের শাশুড়ি সুধা মূর্তি সম্প্রতি ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য (এমপি) হিসেবে নিয়োগ পেয়েছেন। এর আগে গত বছর সামাজিক কাজের স্বীকৃতিস্বরূপ তিনি দেশের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পদক ‘পদ্মভূষণ’-এ ভূষিত হয়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১০

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১১

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১২

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৩

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৪

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৫

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৬

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৭

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৯

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

২০
X