কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ০৬:৪৯ এএম
আপডেট : ১৫ জুন ২০২৫, ০৬:৫৩ এএম
অনলাইন সংস্করণ

সৌদি যুবরাজকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোন, কী কথা হলো

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ছবি : সংগৃহীত
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ছবি : সংগৃহীত

ইরান-ইসরায়েলের উত্তেজনার মধ্যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনালাপ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

সংবাদ মাধ্যমটি জানায়, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলেছেন। এই দুই নেতা মধ্যপ্রাচ্যের উদ্ভূত উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। পাশাপাশি এই প্রশমন প্রয়োজন বলে একমত হন। এছাড়া চলমান উত্তেজনা কমাতে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন বলে মনে করেন তারা। এই পরিস্থিতির কূটনৈতিক সমাধানে মিত্রদের সঙ্গে বসতেও রাজি তারা।

এদিকে, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনালাপকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি বেনিয়ামিন নেতানিয়াহুর ইসরাইল।

এরদোয়ান বলেন, চলমান উত্তেজনা কমাতে ইসরায়েলকে অবশ্যই থামাতে হবে। পারমাণবিক বিরোধ কেবল আলোচনার মাধ্যমেই সমাধান করা যেতে পারে।

এদিকে, ইসরায়েলের সঙ্গে চলমান হামলা-পাল্টা হামলার মাঝে ইরানের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছে পাকিস্তান। পাশাপাশি, বিশ্বের সব মুসলিম দেশকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে দেশটি।

শনিবার (১৪ জুন) পাকিস্তানের জাতীয় পরিষদে বক্তব্য রাখার সময় প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, আমরা ইরানের পাশে আছি এবং তাদের স্বার্থ রক্ষায় প্রতিটি আন্তর্জাতিক মঞ্চে সমর্থন জানাব।

তিনি আরও জানান, ইসরায়েল ইরান, ইয়েমেন ও ফিলিস্তিনকে লক্ষ্যবস্তু করে আক্রমণ চালাচ্ছে। মুসলিম দেশগুলো যদি এখন ঐক্যবদ্ধ না হয়, তাহলে প্রত্যেককেই একই পরিণতির মুখোমুখি হতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে পরিবর্তন

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

১০

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

১১

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

১২

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

১৩

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

১৪

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১৫

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১৬

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১৭

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৮

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৯

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

২০
X