কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ১০:১১ এএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের রানিং মেটের স্ত্রী কে এই উষা চিলুকুরি

স্ত্রী উষা চিলুকুরির সঙ্গে ট্রাম্পের রানিং মেট জেডি ভ্যান্স। ছবি : সংগৃহীত
স্ত্রী উষা চিলুকুরির সঙ্গে ট্রাম্পের রানিং মেট জেডি ভ্যান্স। ছবি : সংগৃহীত

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ওহাইও রাজ্যের সিনেটর জেডি ভ্যান্সকে রানিং মেট মনোনীত করেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তরুণ ভ্যান্সের হঠাৎ এ উত্থানে সামনে আসছে তার স্ত্রীর নাম। বলা হচ্ছে, পর্দার আড়ালে স্বামীর রাজনৈতিক সফলতায় কাজ করেছেন তিনি।

২০২০ সালে মেগিন কেলি শোতে ভ্যান্স বলেছিলেন, ‘উষা আমাকে অবশ্যই একটু একটু করে বাস্তবে ফিরিয়ে আনে এবং যদি আমি কিছুটা অহংকারী হয়েও উঠি বা নিজেকে নিয়ে সামান্য গর্বিতও হই, আমি শুধু নিজেকে এটা মনে করিয়ে দিই যে, সে (উষা) আমার থেকে অনেক বেশি পারদর্শী।’

জানা গেছে, ভ্যান্সের স্ত্রী উষা চিলুকুরি ভারতীয় বংশোদ্ভূত। ইয়েল ল’ স্কুলে পড়ার সময় উষার সঙ্গে পরিচয় হয় তার। ২০১৪ সালে বিয়ে করেন তারা। তাদের তিন সন্তান রয়েছে।

উষার মা-বাবা ভারত থেকে অভিবাসী হয়ে যুক্তরাষ্ট্রে আসেন। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান দিয়াগোর শহরতলিতে জন্ম ও বেড়ে ওঠা উষা এক সময় নিবন্ধিত ডেমোক্র্যাট ভোটার ছিলেন।

কর্মজীবনে আইনজীবী উষা বিচারপতি ব্রেট কাভানাফের অধীনে কাজ করেছেন। কাভানাফ এখন সুপ্রিম কোর্টের একজন বিচারপতি। এরপর উষা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টসের অধীনেও কাজ করেন। পরে একটি ল ফার্মে যোগ দেন।

এদিকে স্বামীর রানিং মেট হওয়ার ঘোষণায় ফার্মটি ছেড়ে দিয়েছেন উষা। জানিয়েছেন তিনি আপাতত এখানে কাজ করবেন না। এবিসি নিউজের খবরে বলা হয়, সোমবার রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে ডোনাল্ড ট্রাম্পের রানিং মেট হিসেবে তার স্বামীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণার পর তিনি ল’ ফার্মের কাজ ছেড়ে দিয়েছেন।

মুঙ্গের, টোলেস অ্যান্ড ওলসেন-এর একজন মুখপাত্র এবিসি নিউজকে বলেছেন, ঊষা আমাদের জানিয়েছেন তিনি ফার্ম ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। উষা একজন চমৎকার আইনজীবী এবং সহকর্মী। এত দিন আমাদের সঙ্গে কাজ করায় তাকে ধন্যবাদ জানাই। সে সঙ্গে ভবিষ্যৎ কর্মজীবনে তার সর্বোত্তম সফলতা কামনা করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১০

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১১

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১২

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১৩

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১৪

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১৫

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৬

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১৭

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১৮

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

১৯

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

২০
X