কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ০৪:২৮ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০৪:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

আমার মরে যাওয়ার কথা ছিল : ডোনাল্ড ট্রাম্প

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আমার আজ এখানে থাকার কথা নয়, আমার মরে যাওয়ার কথা ছিল। ডান কানে ব্যান্ডেজ বাঁধা ৭৮ বছরের ডোনাল্ড ট্রাম্প অতর্কিত হামলার শিকার হওয়ার মুহূর্তটিকে স্মরণ করে বলেন, এ ঘটনা একটি পরাবাস্তব অভিজ্ঞতা। চিকিৎসকরা আমাকে বলেছেন, আমার ফিরে আসা একটি অলৌকিক ঘটনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বন্দুক হামলার শিকার হয়ে নিউইয়র্ক পোস্টকে দেওয়া প্রথম সাক্ষাৎকারে এ কথা জানান।

নিউইয়র্ক পোস্টকে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘যখন গুলি করে তখন আমি বক্তব্যের অপর পৃষ্ঠা দেখার জন্য পোডিয়ামের দিকে ঝুঁকেছিলাম। মূলত এ কারণেই আমি বেঁচে গেছি বলে আমার ধারণা।’

সাক্ষাৎকারে ট্রাম্প তাকে রক্ষা ও বন্দুকধারী থমাস ক্রুকসকে হত্যার জন্য সিক্রেট সার্ভিসের প্রশংসা করে তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর কর্মীরা দুর্দান্ত কাজ করেছেন।

রক্তাক্ত মুখমণ্ডল নিয়েও ডোনাল্ড ট্রাম্প তার মুষ্টি উঁচিয়ে ধরেছেন এবং বলছেন, ‘ফাইট, ফাইট, ফাইট এ ভাইরাল ছবি প্রসঙ্গে ট্রাম্প বলেন, অনেক লোকই বলছেন, এই ছবিটি তাদের জীবনে দেখা সেরা আইকনিক ছবি। তারা ঠিকই বলেছেন। তবে এই ধরনের ছবি পাওয়ার জন্য প্রাণও দিতে হয়। কিন্তু ভাগ্যক্রমে আমি মরিনি। অনেক মানুষ বলছেন, ভাগ্য বা ঈশ্বরের সহায়তায় আজ আমি এখানে উপস্থিত হতে পেরেছি।

রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে বিমানে পত্রিকাটিকে তিনি আরও বলেন, আমি মারা যেতে পারতাম। তাকে হত্যা করার চেষ্টা তার জন্য একটি পরবাস্তব অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেন সাক্ষাৎকারে।

ট্রাম্প জানান, রিপাবলিকান পার্টির সম্মেলনের জন্য বাইডেনের ভয়ংকর প্রশাসনের বিরুদ্ধে তিনি খুব কড়া ভাষায় তার বক্তব্য তৈরি করেছিলেন। কিন্তু হামলার ঘটনার পর তা পুনরায় আবার লিখেছেন। আগেরটি ছুড়ে ফেলে দিয়েছেন। কারণ ট্রাম্প দেশকে ঐক্যবদ্ধ করতে চান।

রিপাবলিকান পার্টির প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শনিবার পেনসিলভানিয়ায় একটি নির্বাচনী সমাবেশে অতর্কিত হামলার শিকার হন। হামলাকারীর গুলিতে ট্রাম্পের ডান কানের ওপরের অংশ ফুটো হয়ে যায়। ট্রাম্পের মঞ্চ থেকে প্রায় ১৩০ গজ দূরের একটি ছাদ থেকে হামলাকারী তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন।

সূত্র : নিউইয়র্ক পোস্ট

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১০

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

১১

রাজধানীতে আজ কোথায় কী

১২

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

১৩

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৪

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১৫

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৬

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

১৭

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

১৮

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১৯

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

২০
X