কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ০৩:৪১ পিএম
অনলাইন সংস্করণ

মোদি সবচেয়ে ভালো মানুষ, দেখতে বাবার মতো : ট্রাম্প

এক অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত
এক অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবচেয়ে ভালো মানুষ, বাইরে থেকে দেখতে যিনি একজন বাবার মতো। এমন মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

স্ট্যান্ডআপ কমেডিয়ান অ্যান্ড্রু শলৎজের উপস্থাপনায় ওই পডকাস্ট অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘মোদি একজন মহান মানুষ। তিনি আমার একজন ভালো বন্ধু। বাইরে থেকে দেখে তাকে বাবা বলে মনে হবে। মূলত তিনি সবচেয়ে ভালো একজন মানুষ।’

পডকাস্টে ট্রাম্প জানান, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে কেউ ভারতকে হুমকি দিচ্ছিল। আমি তখন মোদিকে বলেছিলাম, আমাকে সাহায্য করতে দিন। কারণ আমি এ ধরনের মানুষের বিষয়ে খুব ভালো।’

মোদির উত্তরকে অনুকরণ করে ট্রাম্প বলেন, ‘এটি আমি করব। আমিই করব। যা দরকার আমি তা-ই করব। কারণ আমরা শত শত বছর ধরে তাদের পরাজিত করেছি।’

ট্রাম্প বলেন, ‘তিনি একটি নির্দিষ্ট দেশ নিয়ে বলছিলেন। সম্ভবত আপনি বুঝতে পেরেছেন।’ কিন্তু ট্রাম্প তার বক্তব্যে কোনো দেশের নাম উল্লেখ করেননি। তবে ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান আলাদা রাষ্ট্র হওয়ার পরে দেশ দুটির মধ্যে তিনটি বড় যুদ্ধ হয়েছে। এ ছাড়া সীমান্তে অহরহ সংঘাত তো লেগেই আছে।

দীর্ঘদিন ধরেই ট্রাম্পের সঙ্গে মোদির সম্পর্কটা বেশ উষ্ণ। ভারতের ডানপন্থিদের মধ্যেও সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের রয়েছে উল্লেখযোগ্য সমর্থক। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে এক অনুষ্ঠানে ট্রাম্প ও মোদি পরস্পরের ব্যাপক প্রশংসা করেন।

ওই অনুষ্ঠানে হাজার হাজার ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানদের সামনে একে অপরের ঘনিষ্ঠ ও মিত্র বলে উল্লেখ করেন তারা। ‘হাউডি মোদি’ নামের ওই অনুষ্ঠানে প্রায় ৫০ হাজার মানুষ অংশ নেয়। যুক্তরাষ্ট্রে পোপের পরে কোনো বিদেশি নেতার অনুষ্ঠানে এটি সবচেয়ে বড় জমায়েত হিসেবে বিবেচিত হয়ে আসছে।

অন্যদিকে, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শেষ বছরে নিজের রাজ্য গুজরাটে বড় একটি সমাবেশের আয়োজন করেছিলেন নরেন্দ্র মোদি। ওই সমাবেশে প্রায় এক লাখ জনসমাগম হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটগ্রহণ শুরু

সতীর্থদের সঙ্গে তল্লাশির মুখে মেসিও, ব্যাগ থেকে লাইটার নিয়ে গেল পুলিশ

ফরিদপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, মারা গেল ৪ জন

গভীর রাতে সড়কে ঝরল ২ যুবকের প্রাণ

বগুড়ায় ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার

সুমাইয়ার কান্না থামাবে কে? 

পরীক্ষাকেন্দ্রের বাইরে তৈরি হচ্ছে শেড, শৃঙ্খলায় থাকছে স্কাউট-বিএনসিসি 

ছুটির দিনে দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা

নিজের অর্থ-সম্পদ দেখভাল করেন ছেলে এরিক, দাবি ট্রাম্পের

১০

রাবিতে আবাসিকতা বাতিলের পরেও হলে থাকেন হল সংসদের ২ নেতা

১১

বাবার কাঁধে চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে আফিয়া

১২

টানা ৩০ মিনিটের বেশি বসে থাকলেই বাড়তে পারে ক্যানসারে মৃত্যুঝুঁকি

১৩

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর একজনকে জীবিত উদ্ধার

১৪

শেষ ষোলোয় রোনালদোদের প্রতিপক্ষ কারা, ফিরছে নেশনস লিগের সেই ফাইনাল

১৫

নতুন দায়িত্বে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ডাক-টেলিযোগাযোগ, তথ্য ও আইনমন্ত্রী

১৬

৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

আলিম পরীক্ষা  / নিয়মিতদের হাতে অনিয়মিত প্রশ্ন, কেন্দ্র সচিবসহ ৫ জনকে অব্যাহতি

১৮

ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান সাবেক মার্কিন আলোচকের

১৯

বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি সেনাদের গুলিতে ঝরল ফিলিস্তিনি গোলরক্ষকের প্রাণ

২০
X