কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪, ১০:০৮ এএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ১১:২৪ এএম
অনলাইন সংস্করণ

বিরোধীরা গুজব ছড়াচ্ছে : কমলা হ্যারিস

কমলা হ্যারিস। ছবি : সংগৃহীত
কমলা হ্যারিস। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণের আর মাত্র ১৬ দিন বাকি। এরই মধ্যে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস বিরোধীদের বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগ করেছেন। তিনি বলেছেন, তার বিরোধীরা ভুল তথ্য ছড়াচ্ছে। তিনি সেসবের বিরুদ্ধে লড়াই করার জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন।

যুক্তরাষ্ট্রের সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল এমএসএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ওই অভিযোগ করেন। সোমবার (২১ অক্টোবর) সেই সাক্ষাৎকারের বরাতে বিবিসি জানায়, প্রশ্নকর্তা কমলা হ্যারিসের কাছে বিভিন্ন বিষয়ে জানতে চান। পাবলিক প্রসিকিউটর থাকাকালে কমলার কর্মকাণ্ড ইঙ্গিত করে প্রশ্নকর্তা বলেন, কেউ কেউ তাকে ‘কমলা দ্য কপ’ হিসেবে দেখেছেন। এ ধারণা আইন প্রয়োগকারীর প্রতি অবিশ্বাসী কিছু কালো চামড়ার ভোটারের ওপর বাজে প্রভাব ফেলতে পারে, যা কমলার ইমেজের জন্য ক্ষতিকারকও হতে পারে।

এ সময় হ্যারিস বলেন, কিছু লোক রয়েছে যারা ভোট দেওয়া থেকে বিরত করার অভিপ্রায়ে ভুল এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ায়। তাদের উদ্দেশ্য ভোটারদের বিমুখ করা। এই কারণেই আমি সব সম্প্রদায়ের জন্য সময় ব্যয় করছি। যাতে তারা আমার কাছ থেকে সরাসরি শুনতে পারে, যাতে তারা নিজেদের বিচার-বিবেচনা নির্ধারণে আনফিল্টার তথ্য পেতে পারে। গতকাল আমি মিশিগানে ছিলাম। আগামীকাল পেনসিলভানিয়া, মিশিগান ও উইসকনসিনে আমি থাকব। কোনো মাঠই ছেড়ে যাচ্ছি না।

এর আগেও বিভিন্ন সময় কমলা বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্রের মধ্যবিত্ত শ্রেণিকে নিয়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কোনো চিন্তা নেই।

কমলা হ্যারিস বলেছিলেন, ‘ট্রাম্প বিদেশ থেকে পণ্য আমদানির ওপর পুনরায় বড় ধরনের শুল্ক আরোপ করার পরিকল্পনা করেছেন। এতে যুক্তরাষ্ট্রের মধ্যবিত্ত শ্রেণির পকেটে টান পড়বে।’

তিনি আরও বলেন, ডোনাল্ড ট্রাম্পের জন্য আমাদের অর্থনীতি তখনই ভালো, যখন সেটি উঁচুতলার মানুষের জন্য ভালো। দেশের অর্থনীতি যারা গড়ে তোলেন, যারা সেটিকে ধারণ করেন, যারা জীবনযুদ্ধ করে যাচ্ছেন, তাদের নিয়ে তার (ট্রাম্প) কোনো চিন্তা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ছত্রাকযুক্ত রুটি বিতরণ 

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১০

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১১

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১২

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

১৩

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

১৪

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১৫

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১৬

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১৭

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১৮

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১৯

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

২০
X