কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৫ এএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৪ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে ভয়ংকর ‘হেলেন’র আঘাত, নিহত অন্তত ৩৩

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার বুনের উপকণ্ঠে হারিকেন হেলেনের আঘাতে রাস্তায় বন্যার সৃষ্টি হয়ে গাড়ি আটকা পড়েছে। ছবি : রয়টার্স
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার বুনের উপকণ্ঠে হারিকেন হেলেনের আঘাতে রাস্তায় বন্যার সৃষ্টি হয়ে গাড়ি আটকা পড়েছে। ছবি : রয়টার্স

মার্কিন যুক্তরাষ্ট্রে ২২৫ কিলোমিটার বেগে আঘাত হেনেছে ভয়ংকর হারিকেন ‘হেলেন’। এতে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১টা ১০ মিনিটে ঘূর্ণিঝড়টি ফ্লোরিডার বিগ বেন্ড অঞ্চলে আঘাত হানে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ৪ ক্যাটাগরির এই শক্তিশালী ঘূর্ণিঝড়টি এরই মধ্যে দেশটির ফ্লোরিডা ও জর্জিয়া অঙ্গরাজ্যে ব্যাপক তাণ্ডব চালিয়েছে। এতে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। তাণ্ডবে প্রায় ৪০ লাখের বেশি ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে।

এতে বলা হয়েছে, দেশটির উপকূলীয় এলাকায় বিস্তৃত অঞ্চলজুড়ে বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়। এতে করে ফ্লোরিডা উপকূলের টাম্পা, ন্যাপলস ও সেন্ট পিটার্সবার্গ এলাকায় বহু নৌযান উল্টে আছে। রাস্তার ওপর অনেক গাছ উপড়ে পড়েছে। অনেক জায়গায় যানবাহন পানিতে আটকা রয়েছে এবং কিছু জায়গায় রাস্তাঘাট তলিয়ে গেছে।

মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, হারিকেন হেলেন ২২৫ কিমি বেগে ফ্লোরিডা উপকূলে আছড়ে পড়ে। শুক্রবার প্রথম প্রহরে পাশের রাজ্য জর্জিয়ার দিকে ধেয়ে যাওয়ার সময় এটি দুর্বল হয়ে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হয়। এ ছাড়া বিকেলের দিকে ঝড়টি একটি গ্রীষ্মমণ্ডলীয় নিম্নচাপে পরিণত হয়। তখন এর বাতাসের গতি ছিল ৫৫ কিলোমিটার। তারপর টেনেসি ও কেন্টাকির ওপর দিয়ে এটি ধীরে বয়ে যায়।

সংস্থাটি আরও জানিয়েছে, হারিকেন হেলেনের প্রভাবে ভারি বৃষ্টিপাতে দক্ষিণ অ্যাপালাচিয়ানে বিপর্যয়কর বন্যা তৈরি হয়েছে।

এর আগে, যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন কেন্দ্র জানিয়েছিল, স্থানীয় সময় এটি শুক্রবার রাত ১১টার দিকে ফ্লোরিডায় আঘাত হানতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপ্নে দেখা তরুণী জীবিত! মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা, এলাকায় চাঞ্চল্য

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১০

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১১

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১২

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৩

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৪

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৫

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৬

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৭

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

১৯

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

২০
X