কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ১০:২০ পিএম
অনলাইন সংস্করণ

রাজনৈতিক খবরে ক্লান্ত মার্কিন জনগণ

মার্কিন জনগণ মনে করছেন, রাজনীতি ও সরকার সম্পর্কে গণমাধ্যমের ব্যবহার সীমিত করা উচিত। ছবি : সংগৃহীত
মার্কিন জনগণ মনে করছেন, রাজনীতি ও সরকার সম্পর্কে গণমাধ্যমের ব্যবহার সীমিত করা উচিত। ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় একজন ডেমোক্র্যাট রাজনৈতিক বিশ্লেষক জিয়াদ আউনাল্লাহ রাজনীতি সংক্রান্ত খবরের রাজ্যে ডুবে ছিলেন। তবে এখন অনেক মার্কিন নাগিরকের মতো তিনিও রাজনৈতিক খবর থেকে সরে এসেছেন।

৪৫ বছর বয়সী আউনাল্লাহ, যিনি সান দিয়েগোর বাসিন্দা। তিনি বলেন, মানুষ এখন মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছে। সবাই জানে কি হতে যাচ্ছে। আমরা এখন কিছুটা বিরতি নিচ্ছি।

ডিসেম্বরের শুরুতে মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেসের এনওআরসি সেন্টার ফর পাবলিক অ্যাফেয়ার্স রিসার্চ-এর একটি জরিপে বলা হয়েছে, অতিরিক্ত চাপের কারণে প্রায় দুই-তৃতীয়াংশ মার্কিন জনগণ মনে করছেন, রাজনীতি ও সরকার সম্পর্কে গণমাধ্যমের ব্যবহার সীমিত করা উচিত।

জরিপে দেখা গেছে, প্রতি ১০ জন ডেমোক্র্যাট সদস্যের মধ্যে ৭ জন এখন রাজনৈতিক সংবাদ থেকে সরে এসেছেন। তবে রিপাবলিকানদের মধ্যে এই হার কিছুটা কম। প্রতি ১০ জন রিপাবলিকানের মধ্যে প্রায় ৬ জন জানান, তারা কিছুটা সময় নিয়ে বিরতি নিচ্ছেন। এমনকি স্বতন্ত্র ভোটাররাও একই অবস্থানে রয়েছেন।

রাজনৈতিক খবর প্রকাশ করা টিভি নেটওয়ার্কগুলোতে এই পার্থক্য আরও স্পষ্ট হয়েছে। জরিপ সংস্থা নিলসেন জানায়, নির্বাচনের পর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত এমএসএনবিসির প্রাইম টাইম ভিউয়ারশিপ গড়ে ৬ লাখ ২০ হাজার ছিল, যা চলতি বছরের প্রাক-নির্বাচনের তুলনায় ৫৪ শতাংশ কম। একই সময়ে সিএনএনের গড়ে ৪ লাখ ৫ হাজার দর্শক ছিল, যা আগের চেয়ে ৪৫ শতাংশ কম।

তবে ট্রাম্পের সমর্থকদের প্রিয় নিউজ নেটওয়ার্ক হিসেবে পরিচিত ফক্স নিউজ চ্যানেলের দর্শক বেড়েছে বলে জানিয়েছে নিলসেন। এই চ্যানেলের নির্বাচন পরবর্তী গড় দর্শক সংখ্যা ১৩ শতাংশ বেড়ে ২৬ লাখ ৮০ হাজার হয়েছে।

জরিপে আরও বলা হয়, নির্বাচনের পর থেকে সন্ধ্যায় এই তিনটি কেবল নেটওয়ার্কের মধ্যে ফক্স নিউজ দেখেছেন ৭২ শতাংশ মানুষ, যা নির্বাচনের দিনের আগের তুলনায় ৫৩ শতাংশ বেশি।

টেলিভিশন রেটিংয়ের অবনতি ঘটার কথা উল্লেখ করলেও, স্ট্রিমিং এবং ডিজিটাল রেটিংগুলো সামঞ্জস্যপূর্ণ থাকার কথা জানিয়েছে সিএনএন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্তান হত্যায় মায়ের ১৩ বছরের কারাদণ্ড

ব্রাজিলকে হারানোর লক্ষ্যে ‘মেসি’ ছাড়াই মাঠে নামছে জাপান

‘জামায়াতের মিথ্যাচারের রাজনীতির মুখোশ উন্মোচন হয়ে গেছে’

অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই আয়োজন করল টেইনমপেট

মঙ্গলবার দেশে ফিরছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ

পেনাল্টি বক্সের সামনে ‘ডি’ আকৃতি কেন?

ক্রিকেট কোচের ৪৭ বছরের সশ্রম কারাদণ্ড

বিকেএসপিতে ‘২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত

চল্লিশ ছুঁলেই সবাই বলে, উফ! বুড়ি হয়ে গেলে: অপরাজিতা আঢ্য

কলাগাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

১০

জামালপুর–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১১

মালয়েশিয়ায় ৭ বছর পর মুক্তি পেল দুই বাংলাদেশি 

১২

গ্রাহকদের কোটি টাকা নিয়ে ব্যাংকের ক্যাশিয়ার লাপাত্তা

১৩

গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস

১৪

তিস্তা প্রকল্পে ভারতের উদ্বেগ, জবাবে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের

১৫

নাসিরের কাঁধে উঠে তামিমার খুনসুটি

১৬

ভারতীয় ভিসা চালু, ইমিগ্রেশনের অপেক্ষায় উত্তরাঞ্চলের হাজারো মানুষ

১৭

ভোজিনহার হাতেই মেসিদের ইতি, ব্রাজিল-বধ জাপানে!

১৮

তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

১৯

পাঁচ কারণে জাপানের কাছে হারতে পারে ব্রাজিল

২০
X