কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

লস অ্যাঞ্জেলেসে আগুনে আলোচিত হচ্ছে কোরআনের আয়াত

লস অ্যাঞ্জেলেসের দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে শহরের একটি বড় অংশ। ছবি : সংগৃহীত
লস অ্যাঞ্জেলেসের দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে শহরের একটি বড় অংশ। ছবি : সংগৃহীত

ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস। এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলমান ধ্বংসাত্মক এই দাবানলে এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। পুড়ে ছাই হয়ে গেছে ৪০ হাজার একরেরও বেশি এলাকা। আগুনের গ্রাসে পুরোপুরি ভস্মীভূত হয়েছে অন্তত ১২ হাজার বাড়িঘর। উদ্বাস্তু হয়েছে এক লাখেরও বেশি মানুষ।

এখন লস অ্যাঞ্জেলেসের এই আগুন নিয়ে কোরআনের আয়াত আলোচনার জন্ম দিয়েছে। কোরআন ও হাদিসে পাপের শাস্তি হিসেবে আগুনের কথা উল্লেখ করা হয়েছে। আর তাই এই দাবানল জন্ম দিচ্ছে নানা প্রশ্নের।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এ ধরনের আলোচনা। বিশেষ করে কোরআনের দুটি আয়াত শেয়ার করছেন অনেকে। আল্লাহ তায়লা পবিত্র কোরআনের সুরা রুমের ৪১ নম্বর আয়াতে বলেছেন, মানুষের কৃতকর্মের কারণে স্থলে ও সাগরে বিপর্যয় ছড়িয়ে পড়েছে। ফলে তিনি তাদের কোনো কোনো কাজের শাস্তি আস্বাদন করান, যাতে তারা সৎপথে ফিরে আসে।

এ আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, জলে-স্থলে তথা সারা বিশ্বে মানুষের কুকর্মের কারণে বিপর্যয় ছড়িয়ে পড়ে। দুর্ভিক্ষ, মহামারি, অগ্নিকাণ্ড, পানিতে নিমজ্জিত হওয়া, বরকত উঠে যাওয়া, উপকারী বস্তুর উপকার কম এবং ক্ষতি বেশি হয়ে যাওয়া ইত্যাদি আপদ-বিপদ হিসেবে বোঝানো হয়েছে।

অন্য এক আয়াতে আল্লাহ তায়ালা বলেন, তোমাদের যেসব বিপদাপদ স্পর্শ করে, সেগুলো তোমাদেরই কৃতকর্মের কারণে। অনেক গোনাহ তো আল্লাহ ক্ষমাই করে দেন। সুরা আশ-শুরার ৩০ নম্বর আয়াতে এভাবেই এ বিষয়ের বর্ণনা করা হয়েছে। এই দুনিয়ায় বিপদাপদের সত্যিকার কারণ মানুষের পাপ। যদিও দুনিয়াতে এসব পাপের পুরোপুরি প্রতিফল দেওয়া হয় না।

আবার প্রত্যেক পাপের কারণেই বিপদ আসে না। বরং অনেক পাপকে ক্ষমা করে দেওয়া হয়। কেননা দুনিয়াতে প্রত্যেক পাপের কারণে বিপদ এলে একটি মানুষও পৃথিবীতে বেঁচে থাকত না। ভূপৃষ্ঠে কোনো জীব-জন্তুই রেহাই পেত না। কিন্তু আল্লাহ তায়ালা এক নির্দিষ্ট কাল পর্যন্ত মানুষকে অবকাশ দিয়ে থাকেন।

এ ব্যাপারে সুরা ফাতিরের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ মানুষকে তাদের কৃতকর্মের জন্য শাস্তি দিলে ভূপৃষ্ঠে কোনো জীব-জন্তুকেই রেহাই দিতেন না। কিন্তু তিনি এক নির্দিষ্ট কাল পর্যন্ত তাদের অবকাশ দিয়ে থাকেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মাটিচাপা দেওয়ার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

১০

‘আমার বন্ধু মহাজাদু জানে’

১১

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

১২

ঢাকার পথে সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম

১৩

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

১৪

আটকে পড়া কাজ সহজ করতে বিশেষ ৪ আমল 

১৫

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা

১৬

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় তেলের দাম কমল

১৭

বিশ্ববাজারে দাম কমেছে স্বর্ণের

১৮

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবেন আদালত: তথ্য উপদেষ্টা

১৯

ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার

২০
X