কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ০৮:০৭ পিএম
অনলাইন সংস্করণ

মহাকাশ কেন্দ্রে ফুল ফুটাল নাসা

নাসার মহাকেশ কেন্দ্রে ফোটা ফুল। ছবি : সংগৃহীত
নাসার মহাকেশ কেন্দ্রে ফোটা ফুল। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে সবজি উৎপাদন নিয়ে গবেষণার অংশ হিসেবে কক্ষপথে জিনিয়াগাছের ফুল ফুটেছে বলে জানিয়েছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা। গতকাল মঙ্গলবার ইনস্টাগ্রামে ফুল ফুটে থাকা একটি জিনিয়াগাছের ছবি প্রকাশ করেছে সংস্থাটি।

জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরে মহাকাশ কেন্দ্রে খাদ্যশস্য ও গাছপালা উৎপাদনের চেষ্টা করছেন মহাকাশচারী ও বিশেষজ্ঞরা। মহাকাশে কীভাবে কৃষিকাজ করতে হবে, তা নিয়ে ধারণা পেতে কাজটি বিজ্ঞানীদের জন্য জরুরি। জিনিয়াগাছে ফুল ফোটার ফলে বিজ্ঞানীরা আশার আলো দেখছেন।

ইনস্টাগ্রামে দেওয়া ছবির ক্যাপশনে নাসা লিখেছে, মহাকাশে বাগান করাটা তাদের কাছে লোক দেখানো নয়। এর মাধ্যমে তারা বুঝতে পারবেন পৃথিবীর বাইরে আসলে কীভাবে শস্য উৎপাদন করা যায়। চাঁদ ও মঙ্গল গ্রহের মতো দীর্ঘমেয়াদি অভিযানে টাটকা খাবারের উৎস তৈরির আশাবাদও ব্যক্ত করে প্রতিষ্ঠানটি।

১৯৭০-এর দশক থেকে মহাকাশে উদ্ভিদের চাষাবাদ নিয়ে গবেষণা করছেন বিজ্ঞানীরা। তবে ২০১৫ সালে মহাকাশচারী কেউলি লিন্ডগ্রেনের হাত ধরে ফুল জন্মানোর গবেষণাকাজ শুরু হয়। তখন মহাকাশে ‘সবজি উৎপাদনব্যবস্থা’ সক্রিয় করে জিনিয়া ফুলের বীজ লাগিয়েছিলেন লিন্ডগ্রেন।

এর আগে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে টমেটো, লেটুস ও অন্যান্য শাকসবজি জন্মিয়েছেন নাসার মহাকাশচারীরা। এবার আরও নতুন কিছু চাষাবাদের স্বপ্ন দেখছেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X