কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৭ এএম
অনলাইন সংস্করণ

ইউএসএইডের কর্মীদের ছুটি দিয়ে যুক্তরাষ্ট্রে ফেরার নির্দেশ

ইউএসএইডের লোগো। ছবি : সংগৃহীত
ইউএসএইডের লোগো। ছবি : সংগৃহীত

বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) কর্মীদের শুক্রবার (৭ ফেব্রুয়ারি) থেকে প্রশাসনিক ছুটি দিয়ে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। গত মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারের জারি করা এক নির্দেশের বরাত দিয়ে এমনটি জানিয়েছে সিএনএন।

ইউএসএআইডির ওয়েবসাইটে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট থেকে ইউএসএআইডির সরাসরি নিয়োগকৃত সব কর্মী বিশ্বব্যাপী প্রশাসনিক ছুটিতে যাবে। শুধু মিশনের গুরুত্বপূর্ণ দায়িত্বে, মূল নেতৃত্বে এবং বিশেষভাবে মনোনীত কর্মসূচিগুলোর দায়িত্বে থাকা ব্যক্তিরা এর বাইরে থাকবেন।’ ইউএসএআইডির ওয়েবসাইট গত সপ্তাহে বন্ধ থাকার পর এদিন আবার অনলাইনে ফিরে আসে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের বাইরে দায়িত্বরত ব্যক্তিদের জন্য একটি পরিকল্পনা প্রস্তুত করা হচ্ছে। এর অধীনে সংস্থাটি ৩০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রে ফেরার আয়োজন ও ভ্রমণের জন্য অর্থ দেবে। এরপর অত্যাবশ্যকীয় বলে নির্ধারিত না হওয়া কর্মীদের চুক্তি শেষ করবে।’ ‘সরাসরি নিয়োগকৃত’ কর্মী বলতে তাদের বোঝানো হয়েছে যারা সরাসরি যুক্তরাষ্ট্রের সরকারের নিযুক্ত সরকারি কর্মকর্তা। ইউএসএআইডির কর্মী বাহিনীর বিরাট একটি অংশ ঠিকাদারদের মাধ্যমে সংগ্রহ করা। এসব ঠিকাদার অনেককে এরই মধ্যে বরখাস্ত অথবা ছাঁটাই করা হয়েছে। প্রয়োজনীয় যে কর্মীরা কাজ চালিয়ে যাবেন বলে প্রত্যাশা করা হচ্ছে, তাদের বৃহস্পতিবার বিকেলের মধ্যে জানানো হবে। ওয়েবসাইটে থাকা বিবৃতিটি ‘আপনার সেবার জন্য আপনাকে ধন্যবাদ’ লেখা দিয়ে শেষ হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন বিশ্বের সবচেয়ে বড় ত্রাণ সংস্থা ইউএসএআইডিকে বন্ধ করে দেওয়া ও প্রায় সব বৈদেশিক সাহায্য জব্দ করার মধ্যেই এ নির্দেশনাটি এলো।

সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘোষণা করেন, তিনি ইউএসএআইডির ভারপ্রাপ্ত প্রশাসক হবেন। এর মধ্য দিয়ে বৈদেশিক সাহায্য সংস্থাটির কর্তৃত্ব মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে যাওয়া নিশ্চিত হয়। সম্প্রতি ইউএসএইডের বহু ঊর্ধ্বতন কর্মকর্তাকে ছুটিতে পাঠানো হয়েছে। সংস্থাটির কয়েক হাজার ঠিকাদারকে ছাঁটাই করা হয়েছে। আর চলতি সপ্তাহে কর্মীদের সংস্থাটির ওয়াশিংটন সদরদপ্তরে প্রতিবেদন না পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকেই সংস্থাটির কর্মীরা ব্যক্তিগতভাবে ইমেইল পেতে থাকেন যেখানে তাদের ছুটিতে পাঠানো হয়েছে বলে জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতের স্পর্শেই উঠে যাচ্ছে কোটি টাকার সড়কের পিচ

এআইইউবি ও সনি বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক সই

যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসায় আসছে বড় পরিবর্তন

ইরান হরমুজ প্রণালি থেকে টোল নেবে না, দাবি ট্রাম্পের

সঞ্চয়পত্র নিয়ে কঠোর নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক

বিরিয়ানি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ২

ঘানার কালো জাদুই কি কাল হলো ইংল্যান্ডের

শনিবার পৃথিবীর পাশ দিয়ে উড়ে যাবে বিশাল গ্রহাণু

ট্রাম্প নেতানিয়াহুকে বলেছিলেন, ‘সব ইহুদিই তোমার ওপর বিরক্ত’

দলে একাধিক বদল, স্কটল্যান্ডের বিপক্ষে ফাঁস ব্রাজিলের মাস্টারপ্ল্যান!

১০

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: শ্রমমন্ত্রী

১১

সাংবাদিক হেনস্তার ঘটনায় সেই এসিল্যান্ডকে বদলি

১২

অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৩

ভোজপুরির প্রশংসায় অক্ষয়, বললেন 'ওরা কিছুই বুঝবে না'

১৪

তিন নেতার রোগমুক্তি কামনায় ১২ দলীয় জোটের দোয়া 

১৫

গুণীদের সম্মান জানালে গর্বিত জাতি হবে বাংলাদেশ: মঈন খান

১৬

নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কারা হতে পারে, সমীকরণ কী বলছে?

১৭

সারওয়ার আমাদের চোখ খুলে দিয়েছেন: প্রবাসী কল্যাণমন্ত্রী

১৮

১১ হাজার নাবিককে উদ্ধার করতে হরমুজে চালানো হবে অভিযান

১৯

ডিসি সারওয়ারের বদলি নিয়ে যা বললেন শ্রমমন্ত্রী

২০
X